Showing posts with label বেলাব উপজেলা. Show all posts
Showing posts with label বেলাব উপজেলা. Show all posts

Sunday, October 21, 2018

নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী-দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাইনা

নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী-দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাইনা

মো.সাব্বির হোসেন,মো.ফরিদ মিয়া/বাঁধন,নরসিংদী থেকে:
নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বাংলাদেশ আমরা আর অন্ধকারাচ্ছন্ন হতে দিবনা।আমরা আর দুর্নীতিতে  চ্যাম্পিয়ন হতে চাইনা,আমরা আর পথ হারাতে চাইনা।বাংলাদেশ সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এটাই আমরা চাই।
আজ সকালে নরসিংদী জেলার বেলাব উপজেলায় বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক স্থায়ী আলোকচিত্র গ্যালারী এবং দেওয়ানেরচর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক।আরো উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম,আর্কাইভ ৭১ এর সভাপতি অহিদুল হক আসলাম সানি,নির্বাহী পরিচালক প্রনব সাহা অপু প্রমুখ।
news.posting md.sabbir hossain.NARSINGDI KHOBOR

Wednesday, October 3, 2018

নরসিংদীতে জাতীয় উন্নয়ন মেলা সফল করতে ব্যাপক প্রচারনা

নরসিংদীতে জাতীয় উন্নয়ন মেলা সফল করতে ব্যাপক প্রচারনা

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
"উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ"শ্লোগানে জাতীয় উন্নয়ন মেলা সফল করার লক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি (নতুন)প্রাঙ্গনে আগামী ৪ থেকে ৬ অক্টোবর তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ব্যাপক প্রচারের জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণকে জানানোর জন্যেই এই মেলার ব্যাপক আয়োজন করতে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার শুভ উদ্বোধন করবেন।তাই এবারের মেলা আয়োজনের গুরুত্ব অনেক বেশি।এই মেলায় নরসিংদী জেলার সকল বিভাগের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্যে পৃথক পৃথক স্টল থাকবে।
২ অক্টোবর মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বক্তব্য উপস্থাপন করেন,জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আবাদুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানাসহ জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।