Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Wednesday, March 13, 2019

পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
মোঃ সাইদুল ইসলাম মাছুম, নরসিংদী খবর ডট কম,
১৩ মার্চ বুধবার ২০১৯ ইং।
‘‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীর পলাশে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯।

আজ ১৩ মার্চ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে শিক্ষা সপ্তাহের কর্মসূচি।এ উপলক্ষে সকাল ৯টা থেকে পলাশ উপজেলা চত্বরে উপস্থিত হতে থাকে বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা ।
পরে উপজেলা চত্বর থেকে শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষা শিক্ষা শিক্ষা চাই শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এইসব শ্লোগানে র‌্যালীটি গিয়ে শেষ হয় উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে ।
সেখানে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন সরাসরি লাইভে দেখেন মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ গ্রহন করছেন শ্রেষ্ট জেলা প্রশাসক সৈয়দা ফারহরনা কাউনাইন,নরসিংদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন,সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরউদ্দীন গাজী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা মো: শাহজালাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশনারা বেগম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিটেটর শেখ হালিমা ফারহানা মিতু প্রমূখ।
এমসয় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ।

news/md.sabbir hossain/narsingdi khobor.

Wednesday, February 13, 2019

নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নুরউদ্দিন ভূইয়ার অক্লান্ত পরিশ্রমে ব্যাপক উন্নতি হয়েছে

নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নুরউদ্দিন ভূইয়ার অক্লান্ত পরিশ্রমে ব্যাপক উন্নতি হয়েছে

নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
শাখাওয়াত হোসেন প্রধান,নরসিংদী খবর ডট কম,১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার।
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা হয় কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।প্রতিষ্ঠাকাল থেকেই হাজী নুরউদ্দিন ভূইয়ার অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্যালয় উন্নতির শিখরে পৌঁছেছে।
স্থানীয়রা নরসিংদী খবরকে জানান,১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও ২০০০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমতি পায়।এবং ২০০১ সালে এম.পিও ভুক্ত হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। মাত্র ১৯ জন ছাত্র-ছাত্রী ২০০৩ সালে পরীক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রুপ নেয়। যাহা উন্নতি হয়ে চলতি এস.এস.সি পরীক্ষায় ২৬৪ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেছে। বর্তমানে বিদ্যালয়ে একাধিক দ্বিতল ভবন সহ বাউন্ডারী দেওয়াল ও গেইট নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টি আধুনিকরনের স্বার্থে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২০১৪ সালে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ১ লক্ষ টাকা পুরষ্কার পায় রাষ্ট্রীয় কোষাগার থেকে। বর্তমান ১৪০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ১ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষক শিক্ষিকার বেতন দেওয়া হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে। ২০১৪ সালে হাজী নুরউদ্দিন ভূইয়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আঃ মজিদ প্রতিবেদককে জানায় হাজী নুরউদ্দিন ভূইয়া বিদ্যালয় প্রতিষ্ঠা কাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে আজ উন্নতির শিখরে নিয়েছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে সকল সদস্যকে সাথে নিয়ে বিদ্যালয় উন্নয়নের কাজ করছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা বেগম জানায় সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলছি বলেই আজ বিদ্যালয়ের ব্যাপক উন্নতি হয়েছে।
হাজী নুরউদ্দিন ভূইয়া জানান,নিন্দুকেরা উন্নয়ন দেখে হিংসার বশবর্তী হয়ে অপপ্রচার চালাচ্ছে। ১৯৭০ সালে পার্শ্ববর্তী উপজেলার পাঁচগাঁও স্কুলে ১০ কিলো হেটে গিয়ে লেখাপড়া করার সময় নিজ এলাকায় বিদ্যালয় স্থাপন করার চিন্তা করি।তারই প্রতিফলন বাস্তবায়ন করতে সকলকে সাথে নিয়ে ১৯৯৬ সালে এ বিদ্যালয়টি স্থাপন করি। তিলে তিলে গড়ে তোলা বিদ্যালয়কে নিজ সন্তানের মত ভালবাসি। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিদ্যালয়ের উন্নয়ন করে আসছি।
গত চেয়ারম্যান এবাদুল্লাহ'র আমলে একটি মহল কৌশলে বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি কিন্ডার গার্ডেন ডেফোডিল স্কুল ভাড়া নেয়।বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় কিন্ডার গার্ডেন স্কুল সরিয়ে নেওয়ার কথা বললে ব্যক্তি স্বার্থ ক্ষুন্ন হওয়ায় ডেফোডিল স্কুলের কর্ণধার পনিরের নেতৃত্বে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।আমি এই অপপ্রচারের প্রতিবাদ জানাই। কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হারুন মোল্লা জানান,বিদ্যালয়টি নিয়ম শৃঙ্খলা মেনেই চলছে। হাজী নুরউদ্দিন ভূইয়া প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে সাথে নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন।

Monday, December 24, 2018

যেভাবে জানা যাবে জেএসসি ও পিইসি পরীক্ষার ফল

যেভাবে জানা যাবে জেএসসি ও পিইসি পরীক্ষার ফল

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
আজ সারাদেশে জেএসসি,জেডিসি,পিইসি ও ইবদেতিয়া শিক্ষা সমাপনী পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।২৪ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গণশিক্ষামন্ত্রী আলাদাভাবে নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ফল প্রকাশ করবেন।ফল প্রকাশের পর শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফল সংগ্রহ করা যাবে।সেই সাথে মোবাইল এসএমস ও অনলাইনে ফল পাওয়া যাবে।
www.educationboardresults.gov.bd 

Sunday, December 16, 2018

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত


মো.সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী এক মিলন মেলায় পরিনত হয়।
হাবিবুর রহমান ও তানিয়া আক্তারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেদ বাদশা ও গীতা পাঠ করেন সৌরভ বীর।পরে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন।
২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ রুবেল,ইসতিয়াক আহমেদ রুবেল,শাহিন মিয়া,নিলয় দত্ত,রাবেয়া আফরোজা।তাদের উদ্যোগে প্রকাশিত স্মরনীকা সতীর্থ ২০০৮ এর মোড়ক উন্মোচন করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদ।
অন্যান্যদের মধ্যে রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দাস, সিনিয়র সহকারী শিক্ষক কানিজ সাফিলা ফেরদৌসী,সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোমেন খান,সিনিয়র সহকারী শিক্ষক মো.লোকমান হোসেন।
প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রী রঞ্জিত দত্ত,মো.তাজুল ইসলাম,শ্রী ভজন চন্দ্র রায় প্রমুখ।সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদ।এসময় সবার মঙ্গল কামনা করে মোনাজাত করেন সিনিয়র সহকারী শিক্ষক মো.ওসমান গনি।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির মধ্যদিয়ে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় ২০০৮ ব্যাচের পুনর্মিলনী সমাপ্তি ঘটে।

Tuesday, December 4, 2018

ফেসবুক হ্যাক কেন এবং কিভাবে হয়?

ফেসবুক হ্যাক কেন এবং কিভাবে হয়?


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
আজকের এই অনলাইন বিশ্বে ফেসবুক নামটা আমাদের খুবই পরিচিত।ঠিক তেমনি ফেসবুক হ্যাক শব্দ টাও খুবই পরিচিত। আপনার কি জানতে মন চায় কি এই ফেসবুক হ্যাক? কিভাবে হয়ে থাকে এই প্রক্রিয়া? 
তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই আমরা ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হওয়ার কিছু অন্যতম কারণ -

★ একাউন্ট ফিশিং প্রদ্ধতি
ফেসবুক হ্যাকিং এর সহজত প্রদ্ধতিগুলোর মাঝে অন্যতম হল এই ফিশিং প্রদ্ধতি।এখানে ফিশিং মানে কিন্ত মাছ ধরা না।
ফিশিং এমন একটি প্রদ্ধতি,যে পদ্ধতিতে হ্যাকার আপনাকে বিভিন্নভাবে লিংক পাঠাবে। হতে পারে ফেসবুক ম্যাসেজে আপনার বন্ধু সেজে বলবে এই ভিডিও টা দেখ কত সুন্দর কিংবা আপনার ইমেইলে,অবিকল ফেসবুক থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক পাঠাবে । আপনি হয়ত বুঝতেই পারেন না আসলে এটা ফেসবুকের নোটিফিকেশন না। আপনি তখন ক্লিক করে আবার নতুন করে ঐ লিংক এর ওয়েব সাইট এ লগইন করেন। আর লগইন করা মানেই আপনার আইডি এখন হ্যাকার এর হাতে।
একে বলা হয় ফিশার ওয়েব। অবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয়। ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই আইডি খোয়া যাবে আপনার।তাই কোন লিংক এ ক্লিক করার আগে ভালো করে ভেবে নিন।আর একটা বিষয় ভুল করে হলেও কোন ওয়েবসাইট এ আপনার আইডি লগইন করবেন না। 
★ ফেইক বন্ধুত্ব করে তথ্য হাতিয়ে নেয়া
হ্যাকার ছদ্মবেশে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলবে। তার পর আপনার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকবে। এক পর্যায়ে আপনাকে ইনবক্সে লিংক পাঠাবে। এসব লিংকে না বুঝে ক্লিক করলেই আপনার গোপন পাসওয়ার্ড এবং ইমেইল হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে।এটাও এক প্রকার ফিশিং পদ্ধতি বলা হয়।
★ সাইবার ক্যাফেতে লগ ইন করা
অনেকে শুধু মোবাইলেই ফেসবুক চালাতে অভ্যস্ত। মাঝেমধ্যে কম্পিউটারে বসেন কেবল বিভিন্ন সমস্যার সমাধান করতে কিংবা কাজ করতে। এসব ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন- সাইবার ক্যাফেতে যান, অনেক সময় তারা একাউন্ট লগ আউট করতে ভুলে যান। অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেন না রিমেম্বার পাসওয়ার্ড দেয়া রয়েছে। এভাবে আপনার অজান্তে অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করে হ্যাক করে নিতে পারে আপনার তথ্য। সচেতন হওয়ার চেষ্টা করুন তাহলে আপনার একাউন্ট নিরাপদ থাকবে ।
★ ফেসবুক এর নামে কিছু ভুয়া Application (Aps)
আজকাল Play Store এ গিয়ে ফেইসবুক(Facebook) লিখলে হাজার অ ফেইসবুক Aps চলে আসে কিন্তু আপনি কি জানেন এর বেশিরভাগ Aps ই Fack Aps।এই সব Application এ লগইন করা মাএ তোমার একাউন্ট উদাও হয়ে যাবে।তাই এসব Aps ব্যাবহার না করে Facebook এর Official Aps যেটা ঐটা ব্যাবহার করুন,তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন।
★.বিনোদন মূলক Website এর মাধ্যমে
আপনাদের মধ্যে অনেকেই আছেন যার বিভিন্ন সাইটে যেমনঃআপনার ভবিষ্যত কেমন হবে দেখুন,অটো ফলোয়ার,অটো লাইক,আপনার বাড়ি দেখতে কেমন,আপনার Gf কেমন হবে ইত্যাদি ইত্যাদি এরকম অনেকগুলা সাইটে আপনি আপনার আইডি লগ ইন করে থাকেন এবং কনটেন্ট গুলো থেকে বিনোদন পান এবং শেয়ার করেন।
আপনারা কি জানেন আপনার যখন এসব Website এ আইডি লগ ইন করেন তখন আপনার একাউন্টের পাসওয়ার্ড ওই সাইটের মালিকের কাছে চলে যায়।বর্তামানে অনেক হেকার এখন ফিশিং সাইটের বদলে এসব সাইটগুলা ইউজ করে ভিক্টিমের পাসওয়ার্ড চুরি করে যা হয়ত আপনাদের ধারনার বাহিরে।
তাই নিজেকে নিরাপদ রাখতে এই -সব সাইট থেকে দূরে থাকুন। 
পরিশেষে কিছু কথা:
এই রকম আরো অনেক পদ্ধতি রয়েছে ফেসবুক হ্যাক করার যা লিখে শেষ করা যাবে না।তাই আমার ব্যাক্তিগত কিছু কথা হল, আপনি যদি হ্যাক থেকে রক্ষা পেতে চান তাহলে-
১: কঠিন Password ব্যাবহার করুন।
২:আপনার Birthdate সব সময় Only me করে রাখুন।
৩: Login Approval Option টা On রাখুন।
৪:Trusted Friend Add করে রাখুন (৩-৫ জন)।
আজকে এখানেই সমাপ্তি,আবার সামনে কোন একদিন আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব।
সবশেষ একটা কথা বলব " প্রযুক্তি কে ভালোবাসুন,প্রযুক্তি কে ভালো কাজে ব্যাবহার করুন"
লেখক:
মো.সাব্বির আহমেদ,নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট।

Monday, October 1, 2018

পলাশের ক্ষুদে বিজ্ঞানীর ড্রোন ক্যামেরায় ধারনকৃত ভিডিও

পলাশের ক্ষুদে বিজ্ঞানীর ড্রোন ক্যামেরায় ধারনকৃত ভিডিও


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদি গ্রামের নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ছাত্র ক্ষুদে বিজ্ঞানী মো.তোফাজ্জল হোসেন তার নিজের বানানো ড্রোন ক্যামেরা দিয়ে এই ভিডিওটি ভাগদির বিলের কিছু অংশ ধারন করেছেন।মো.তোফাজ্জল হোসেন ভাগদি গ্রামের মরহুল আব্দুল হাই এর ৭ ছেলের মধ্য সবার ছোট ছেলে।
তিনি জানিয়েছেন ড্রোন ক্যামেরা দিয়ে পুরো এলাকার ভিডিও ধারন করার কাজ শুরু করেছেন।শীগ্রই তা সবার জন্য প্রকাশ করা হবে।

Saturday, September 29, 2018

পলাশে ইছাখালি ফাযিল ডিগ্রি মাদ্রাসার  ফ্যাসিলিটিজ ভবন উদ্বোধন

পলাশে ইছাখালি ফাযিল ডিগ্রি মাদ্রাসার ফ্যাসিলিটিজ ভবন উদ্বোধন


মো:সাইফুল ইসলাম ও মো:তারেক পাঠান নরসিংদী থেকেঃনরসিংদীর পলাশে ইছাখালী ফাযিল ডিগ্রি মাদ্রাসায় প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে ফ্যাসিলিটিজ ভবনের দোতলার শুভ উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য করেন,নরসিংদী- ০২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী-লীগের
সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা,জাবালে নূর মিন্নত আলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো:জায়েদুল
হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারীউল্লাহ সরকার, অত্র মাদ্রাসার অভিভাবক
প্রতিনিধি ও উন্নয়ন কমিটির সদস্য রফিকুল ইসলাম (ইফতি), মাদ্রাসার গর্ভনিং বডির সহসভাপতি মো: মোমেন মিয়া, (প্রমুখ)।
উল্লেখ্য যে, পলাশ উপজেলার সর্বোচ্চ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকায় শিক্ষার আলো ব্যপক ভাবে ছড়িয়ে দিচ্ছে । আধুনিক শিক্ষার সাথে ইসলামি শিক্ষার সমম্বিত সিলেবাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানে রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র, বৃত্তি পরীক্ষা কেন্দ্র, ও পলাশ উপজেলার একমাত্র দাখিল পাবলিক পরীক্ষা কেন্দ্র। বর্তমানে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়(৫৭০)অধিক ছাত্র-ছাত্রী রয়েছে । কিন্তু এতদিন একাডেমিক ভবনের অভাবে পরীক্ষা গ্রহণ ও শ্রেণী কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় প্রায় বিশ লক্ষ টাকা ব্যয় নব নির্মিত, দ্বিতল ভবনের ফ্যাসিলিটিজ বিভাগ কতৃক ৩ টি কক্ষ যা,মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ,মাস্টার কক্ষ ও ছাত্র-শিক্ষক মিলতায়ন ভবনের শুভ উদ্বোধন করাহ য়েছে।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিদ্যোৎসাহী সোহরাব হোসেন,অত্র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আমজাত হোসেন,শিক্ষক আতাউর রহমান ভূইয়া,মাসিহুর রহমান,হাবিজ উল্লাহ,মাহবুবুর রহমান মোল্লা,শাহনাজ পারভীন,মো:ওয়ালী উল্লাহ,ওসমান গনি,মাওলানা ওয়ালী উল্লাহ,ইকবাল হোসেন,রিয়াজ উদ্দিন মোল্লা,রেহানা বেগম,সফিকুল ইসলাম (সফি)ইছাহাক মিয়া,আব্দুল বাতে মিয়া,এ.এন.এম নুরুল ইসলাম ,আলোমগীর হোসেন,মাহমুদুল হাসান,নুরুল ইসলাম,সুমন ভূইয়া ,মাওলানা আব্দুর রাজ্জাক।


Tuesday, September 25, 2018

নরসিংদী উদয়ন কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদী উদয়ন কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহিদ সরকারঃনরসিংদী উদয়ন কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০:০০ থেকে নরসিংদী শিল্পকলা একাডেমিতে নরসিংদী উদয়ন কলেজের সভাপতি জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অাবুল হাসানাত এর উপস্হাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক প্রফেসর ড.সফিউদ্দীন অাহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নরসিংদী জেলা অাওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও নরসিংদী উদয়ন কলেজের উপদেষ্টা মাহমুদুল হাসান শামীম নেওয়াজ। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী,বাদুয়াচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,নোয়াবআলি গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাম দাশ,নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক শাহিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক ড. মশিউর রহমান মৃধা বলেন নরসিংদী উদয়ন কলেজের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলতা আমাকে মুগ্ধ করে।বিগত দিনে নরসিংদী উদয়ন কলেজ ভাল ফলাফল করেছে।আশা করি ভবিষ্যৎতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।তিনি ছাত্রছাত্রীদের বলেন তোমরা তোমাদের লক্ষ্য কে বড় করে দেখবে তাহলে জীবনে সফলতা আসবে।
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সিব্বির আহমেদ শিবলি বলেন আমি আজকে অনেকটা অাবেগ আপ্লুত ও নরসিংদী উদয়ন কলেজে প্রতি কৃতজ্ঞ।আমরা দেখতে পাচ্ছি উদয়ন কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক সাফল্য।তিনি আরো বলেন আমি নরসিংদী বিভিন্ন কলেজে গিয়েছি কিন্তু উদয়ন কলেজের মতো এমন উদ্যোগ দেখিনি যেখানে ছাত্রছাত্রীদের শতভাগ উপস্হিতি দেখে পুরষ্কার দেয়া হয়। ছাত্রছাত্রীদের লক্ষ্য করে  তিনি বলেন তোমারা যদি নিয়মিত ক্লাস করো তবে তোমরা অবশ্যই সফল্যের চুড়ায় পৌছাতে পারবে।তোমাদের মধ্য থেকেই বের হয়ে আসবে ড. মশিউর রহমান মৃধা স্যারের মতো ব্যাক্তিত্ব।তোমরাই কেউ কেউ ডিসি এসপি হবে।আমরা তোমাদের নিয়ে গর্ব করতে পারবো।তাই এখন থেকেই ভাল করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নরসিংদী উদয়ন কলেজের পরিচালক আশরাফুল ইসলাম সবুজ,ইংরেজী বিভাগের অধ্যাপক মুকুল চন্দ্র দাশ  , কলেজের অধ্যাপক এন আর ডি ঝুন্টু সহ কলেজের অধ্যাপক বৃন্দ।
নবীন বরণ পর্ব শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুরুতেই গান পরিবেশন করেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা।পরবর্তীতে কলেজের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Friday, July 20, 2018

এইচএসসিতে সেরা পলাশ থানা সেন্ট্রাল কলেজ

এইচএসসিতে সেরা পলাশ থানা সেন্ট্রাল কলেজ


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ সেন্ট্রাল কলেজ।
এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে এই কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে এমন সাফল্যের খবর পলাশ উপজেলায় ছড়িয়ে পড়লে বাঁধ-ভাঙা আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মানুষেরা।উৎসব মুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
২০১০ সালে পলাশের পারুলিয়া গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ আমির হোসেন গাজী।এরপর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন শুরু করে কলেজটি।২০১৩ সালে পাসের হার ছিলো ৯৭ ভাগ এবং ২০১৫ সালে শতভাগ পাশের গৌরব অর্জন করে।২০১৭ সালে এসে পলাশ উপজেলার সেরা কলেজ হিসেবে গৌরব অর্জন করে।

এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।বিজ্ঞান বিভাগ থেকে ৮৮জন,ব্যবসায় বিভাগ থেকে ৮৩ জন ও মানবিক বিভাগ থেকে ৯২জন পাশ করে।এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪জন।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী নরসিংদী খবরকে বলেন,শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম,অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় শত ভাগ পাশের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

Monday, July 9, 2018

পলাশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সঞ্জীবনী কর্মশালা

পলাশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সঞ্জীবনী কর্মশালা

সাইফুল ইসলাম,নরসিংদী প্রতিনিধি :পলাশে শিক্ষার মান উন্নয়নে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক 'সঞ্জীবনী কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তন সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলামের উপস্থাপনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফজলুল হক,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাসান,শামসুল হক,ইয়াকুব আলী মিঞা,বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল,দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি তারেক পাঠান,দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম (প্রমুখ)।
এতে শিশুদের মাঝে চাহিদা সৃষ্টি,মানসম্মত সেবা প্রদান ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মূখী করণের নানা পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,অভিভাবক সদস্য অংশগ্রহণ 
করেন।

Thursday, May 10, 2018

পলাশে নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষনার্থীদের সনদ পত্র বিতরণ

পলাশে নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষনার্থীদের সনদ পত্র বিতরণ

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার আনসার ভিডিপি অফিসের উদ্যোগে প্রথম ধাপে গজারিয়া ও চরসিন্দুর ইউনিয়নের দুইশত আনসার ভিডিপির সদস্যদের নিয়ে ২দিনব্যাপী "নির্বাচন ব্যবস্থাপনা"প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা কমান্ডট্যান্ট ও আনসার ভিডিপি কর্মকর্তা হাজী শাহ আহমদ ফজলে রাব্বি।বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি,আনসার ভিডিপি ব্যাংক পলাশ শাখার ব্যবস্থাপক মো:ওয়াহিদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক,উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন,পলাশ থানার ওসি (তদন্ত)গোলাম মোস্তফা,উপজেলা মহিলা প্রশিক্ষিকা আয়েশা আক্তার,ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড দলনেতা মো: আলমগীর হোসেন,নরসিংদী জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল ইসলাম,দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ প্রতিনিধি সাংবাদিক মো: তারেক পাঠান প্রমুখ।

Wednesday, April 11, 2018

পলাশের ঘোড়াশালে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান

পলাশের ঘোড়াশালে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার পৌর শহরের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অন্যান্য বিদ্যালয়ের ন্যায় প্রতিদিন সকালে ক্লাশ শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত ও শপথ সমাবেশে অংশ গ্রহন করে।পরিচালনার দায়িত্বে থাকেন বিদ্যালয়টির ক্রীড়া শিক্ষক বাউল আরমান।পরে সবাই একসাথে বলেন,আমি শপথ করিতেছি যে,মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো, দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো।দেশের নিয়ম কানুন মানিয়া চলিবো ।
হে আল্লাহ, আমাকে শক্তি দিন,আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও সার্বভৌম রাস্ট্র হিসেবে গড়ে তুলতে পারি,আমীন।
এ অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

এসময় উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার আজাদ,সহকারী প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ দাস সহ সকল শিক্ষকগণ ।
বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আব্দুল মোমেন খান নরসিংদী খবর কে বলেন,শিক্ষার্থীরা প্রতিদিন সকালে সঠিক সময়ে উপস্থিত হয়ে জাতীয় সংগীত ও শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নেয়।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাউল আরমান এটি পরিচালনা করেন।তিনি আমাদের বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।নবীন ক্রীড়া শিক্ষক হলেও তিনি যতেষ্ট উদ্যোমি।

Sunday, April 1, 2018

পলাশে শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

পলাশে শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশের শীতলক্ষ্যা নদীতে ডুবে জনতা আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র মিয়াদ আহম্মেদ (১১)'র করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রবিবার বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দুপুরে শীতলক্ষ্যা নদীর বাগপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল ওই ছাত্রের লাশ উদ্ধার করে। নিহতের পিতা জনতা জুটমিলের উৎপাদন বিভাগের কর্মকর্তা বদরুল আহম্মেদ। 
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মিয়াদ আহম্মেদ তার তিন বন্ধুর সাথে নদীতে গোসল করতে গেলে এক পর্যায়ে মিয়াদ পানিতে ডুব দিয়ে আর উঠেনি। পরে তার বন্ধুরা মিয়াদকে খোঁজে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।
পরিবারের লোকজন নদীতে অনেক খুঁজাখঁজির পর ও মিয়াদকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবরী দল নদী থেকে স্কুল ছাত্র মিয়াদের লাশ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্রেট বাবা জানান,দুপুরের খাবার খেতে বাসায় এসে শুনি মিয়াদ নদীতে ডুবে গেছে।পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করি।
টঙ্গি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, নদীতে ডুবে যাওয়ার স্থানটি অনেক গভীর ছিল। তাই ডুবে হওয়ার পরও লাশটি উদ্ধারে কয়েক ঘন্টা সময় লেগে যায়। তিনি জানান, নদীর ওই স্থানটিতে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে এর গভীরতা বেড়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Friday, March 30, 2018

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীতে তিনদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে নরসিংদী আইডিয়াল স্কুল প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো:সাইফুল ইসলামের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আব্দুল আউয়াল,জেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ সরকার।
আরো উপস্থিত ছিলেন,এনডিসি মাসুদুল হক,নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগম,আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত,আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন প্রমুখ।

Wednesday, March 28, 2018

পলাশে স্কুল শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালু

পলাশে স্কুল শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালু

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় স্কুল শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার মিড ডে মিল বিতরন চালু করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ভিরিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমের পরিচালনায় ডাংগা ইউনিয়ন চেয়ারম্যান সাবের উল হাই সাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি মিড ডে মিলের উদ্ভোধন শেষে শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,ভিরিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি জমির আলী,পি,টি,এ সভাপতি মীর আলী,ওয়ার্ড মেম্বার মো: আরিফুজ্জামান,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মতিউর রহমান বিটাক প্রমুখ।
উল্লেখ্য,প্রথমে পলাশ উপজেলায় ১৩মে ২০১৭ পলাশ ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫০৩ জন শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণের ব্যবস্থা চালু করা হয়েছিল।

Tuesday, March 27, 2018

পলাশে পথ শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ

পলাশে পথ শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ



আল আমিন মুন্সী,পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে স্বপ্নময় দুরন্ত প্রতীক (SDP)এর উদ্যোগে পথ শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
"মাসে মাসে জমা করি, মানব কল্যাণে ব্যয় করি"এই শ্লোগানকে সামনে রেখে ২৬ মার্চ সোমবার এ সংঘটনের নরসিংদী জেলা কমিটির পক্ষ থেকে পলাশ উপজেলা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। 
এসময় ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো:জুলহাস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো: লতিফ, স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্য মোঃ আলম সরকার মো: আসিফ মো: ইমন সরকার মো: রাহাত ইসলাম মো: মাহফুজর রহমান মাসুম সহ আরো অনেকে।

Sunday, March 18, 2018

পলাশে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ১৫'শ শিক্ষকের মধ্যে বই বিতরণ

পলাশে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ১৫'শ শিক্ষকের মধ্যে বই বিতরণ

মো: সাব্বির হোসেন,
স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগে প্রায় ১৫'শ শিক্ষকের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে উপজেলার শিক্ষকের মধ্যে এই বই বিতরণ করা হয়।


পলাশ উপজেলার ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারী, বেসরকারী,এমপিও ভূক্ত নন এমপিও ভূক্ত, খন্ডকালীন সকল শিক্ষকসহ প্রায় ১৫'শ শিক্ষক-শিক্ষিকার উপস্থিতে বই বিতরণ উৎসব এক মিলন মেলায় পরিনত হয়।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।এসময় তিনি বলেন,যে নেতার নেতৃত্বে এ দেশের মানুষ ঝাপিয়ে পড়েছিলেন এবং দেশকে শত্রু মুক্ত করেছিলেন,সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা আজকের শিশুদের মধ্যে নেই বললেই চলে।তাই এই শিশুদের মাঝে সঠিক ধারনা, সঠিক ইতিহাস পৌছে দেওয়ার জন্যই শিক্ষকদের মাঝে এই বিতরন করা হয়।কারন শিশুদের পড়াতে হলে আগে শিক্ষকদের জানতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,ইম্প্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ প্রতিষ্ঠাতা মনির হোসেন খান,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম,সহকারী ভূমি কর্মকর্তা মতিউর রহমান,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদ,পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব কবির,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার ও সাংবাদিক সহ অন্যন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন,আজকের শিশুদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা দিতে হলে শিক্ষকদের আগে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা থাকতে হবে।যা অনেক শিক্ষকের জানা নাই।তাই শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা তৈরি করার লক্ষেই প্রথমত শিক্ষকদের মাঝে "বঙ্গবন্ধু অসমাপ্ত জীবনী"গ্রন্থটি বিতরণ করা হয়েছে।

Saturday, March 17, 2018

পলাশে শিশু দিবস ও বঙ্গবন্ধুর জম্মদিনে দেড় হাজার শিক্ষকের মাঝে বই বিতরণ

পলাশে শিশু দিবস ও বঙ্গবন্ধুর জম্মদিনে দেড় হাজার শিক্ষকের মাঝে বই বিতরণ

মো: সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে দেড় হাজার শিক্ষকের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে দেড় হাজার শিক্ষকের মাঝে এই বিতরণ করা হয়।
পলাশ উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়,২৮টি প্রাথমিক বিদ্যালয়,স্কুল এন্ড কলেজ ২টি,কলেজ ৪টি,মাদ্রাসা ৯টি সহ ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারী, বেসরকারী,এমপিও ভূক্ত নন এমপিও ভূক্ত, খন্ডকালীন সকল শিক্ষকসহ ১৫শ শিক্ষক-শিক্ষিকার উপস্থিতে বই বিতরণ উৎসবের আয়োজন এক মিলন মেলায় পরিনত হয়।
এসময় বই বিতরণ উৎসবের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী ২ পলাশের এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।কামরুল আশরাফ খান পোটন বলেন,যে নেতার নেতৃত্বে এ দেশের মানুষ ঝাপিয়ে পড়েছিলেন এবং দেশকে শত্রু মুক্ত করেছিলেন।সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা আজকের শিশুদের মধ্যে নেই বললেই চলে।তাই এই শিশুদের মাঝে সঠিক ধারনা, সঠিক ইতিহাস পৌছে দেওয়ার জন্যই শিক্ষকদের মাঝে এই বইটি বিতরন করা হয়।কারন শিশুদের পড়াতে হলে আগে শিক্ষকদের জানতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন,আজকের শিশুদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা দিতে হলে শিক্ষকদের আগে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা থাকতে হবে।যা অনেক শিক্ষকের জানা নাই।তাই শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা তৈরি করার লক্ষেই প্রথমত শিক্ষকদের মাঝে "বঙ্গবন্ধু অসমাপ্ত জীবনী"গ্রন্থটি বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী ২ পলাশের সাবেক এমপি আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম,সহকারী ভূমি কর্মকর্তা মতিউর রহমান,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদ,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস)সাইদুর রহমান,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার ও সাংবাদিক সহ অন্যন্যরা।