Showing posts with label মনোহরদী উপজেলা. Show all posts
Showing posts with label মনোহরদী উপজেলা. Show all posts

Saturday, March 9, 2019

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা।
শাখাওয়াত প্রধান, নরসিংদী খবর ডট কম, ৯ মার্চ শনিবার, ২০১৯ ইং।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ও শ্রেষ্ঠ সংগঠক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ মাহবুবুল হক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে নরসিংদীর মনোহরদী বেলাববাসী এবং মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের পক্ষ থেকে গভীর শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মনোহরদীর হরিনারায়নপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার তার সমাধিস্থলে দিন ব্যাপী আলোচনা সভা, দোয়া, ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ শনিবার মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের সভাপতি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সভার প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তাপস পাঠান, নরসিংদী জেলা বিএনপির সহ- সভাপতি বি,জি রশীদ নওশের, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক ভিপি মোঃ ইলিয়াস আলী ভুইয়া, ঢাকা কলেজের ছাত্রদলর সাবেক জি,এস জাকির হোসেন, ছাত্রদলের মোঃ কামরুজামান প্রমুখ।

Wednesday, January 23, 2019

মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদে প্রবেশ করে হত্যার চেষ্টা

মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদে প্রবেশ করে হত্যার চেষ্টা

মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদে প্রবেশ করে হত্যার চেষ্টা
শাখাওয়াত হোসেন প্রধান,নরসিংদী প্রতিনিধিঃ 
নরসিংদী মনোহরদীর মন্ডলদিয়া গ্রামে আল হেরাম টিনসেট জামে মসজিদের ভেতরে প্রবেশ করে মোঃ হেলাল উদ্দিন নামে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।হত্যা চেষ্টার অভিযোগে মন্ডলদিয়া গ্রামের সাহাবুদ্দিন এর পুত্র মোঃ টুটুল মিয়া (২৫)- এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
মামলা সূত্রে জানা যায়,গত ০৪ ডিসেম্বর ২০১৮ইং তারিখ রাত আনুমানিক ৯ টা ৪৫ ঘটিকার সময় মোঃ হেলাল উদ্দিন মন্ডলদিয়া আল হেরাম টিনসেট জামে মসজিদে এশার নামাজের শেষে ঘুমিয়ে পড়লে মোঃ টুটুল মিয়া পূর্ব শত্রুতার জের বশতঃ মসজিদের ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মোটা বাঁশ দিয়ে হেলাল উদ্দিনের মাথায় কয়েকটি এলোপাথারী বারী মারে। এতে হেলাল উদ্দিন গুরুত্বর আহত হয়।হেলাল উদ্দিনের আর্তচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আসামী টুটুলকে হাতে নাতে ধরে ফেলে ও মারধর করে। তাৎক্ষনিকভাবে হেলাল উদ্দিনকে মনোহরদী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয় ও তার মাথায় ১৩টি সেলাই দেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে এলাকাবাসী মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ টুটুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হেলাল উদ্দিনের স্ত্রী মামলার অভিযোগকারিনী মার্জিয়া বেগম জানায়, আসামী বর্তমানে প্রকাশ্যে ঘোরাফেরা করে। মামলার আসামী টুটুল মিয়া ও তার পরিবারের লোকজন হুমকি দেয়, হেলাল উদ্দিনকে সুযোগ পেলে খুন করবে ও তার পরিবারের ক্ষতি করবে। হেলাল উদ্দিন ও তার পরিবার প্রশাসনের সহায়তা কামনা করছে।

Monday, January 21, 2019

হাতিরদিয়া শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাতিরদিয়া শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি:
সোমবার দুপুরে মনোহরদী উপজেলা হাতিরদিয়া শাহাবুদ্দিন  মেমোরিয়াল একাডেমিতে 'এসো আলোকিত মানুষ হই' শীর্ষক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাতিরদিয়া মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল,সহকারী কমিশনার( ভূমি) আসসাদিকজামান, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল সগীর , উপজেলা পরিষদের  চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব  মোল্লা জহিরুল ইসলাম মুকুল,একদুরিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান সরকার  মিটুল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ।

Saturday, January 19, 2019

মনোহরদীর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী এমিলি

মনোহরদীর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী এমিলি


শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ এখন আলোচনা চলছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে।সারাদেশের ন্যায় নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জমে উঠেছে ভোটের মাঠ।এবার এখানে একক প্রার্থী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন শামসুন নাহার ভূইয়া এমিলি।
তিনি ঢাকার রাজনীতিতে আওয়ামীগের একজন সক্রিয় নারীনেত্রী হিসেবে পরিচিত।পাশাপাশি নিজ এলাকার জনগণের সাথে রয়েছে তার সুসম্পর্ক।তাদের সুখে-দুঃখে ছুটে যান নিজ উপজেলায়।এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ডে সময় দিয়ে যাচ্ছেন তিনি।সেই সাথে কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও রয়েছে তার অংশগ্রহণ।
শামসুন্নাহার ভূইয়া এমিলি নরসিংদী খবরকে জানান, ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম।ঢাকার রাজনীতির সাথে জড়িত থাকলেও আমি নিজ উপজেলা মনোহরদীর জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।তাদের পাশে আছি।দলের নেতাকর্মীদের সাথে রয়েছে আমার সুসম্পর্ক।৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষ্যে কাজ করেছি।সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনমত সৃষ্টি করেছি।নির্বাচনের আগে-পরে উপজেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক করে যাচ্ছি।আমি মনে করি মনোহরদীবাসী আমার সাথে আছে।তাই আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।
তিনি আরো বলেন,মহান আল্লাহ তায়লা আমাকে সবদিক থেকে ভাল রেখেছেন।আমি আওয়ামীলী পরিবারের একজন সদস্য হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অংশীদার হতে চাই।মনোহরদী উপজেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের এ সমাজে প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান কাজ।পাশাপাশি নারীপুরুষের সমন্বয়ে উপজেলার উন্নয়নে কাজ করে যাবো।তাই সবার সমর্থন ও সহযোগিতা চাই।
উল্লেখ্য,শামসুন্নাহার ভূইয়া এমিলি মনোহরদী উপজেলার কাঁচিকাটা গ্রামের মরহুম সাহাব উদ্দিন ভূঁইয়ার মেয়ে। বিগত কাঁচিকাটা ইউনিয়ন প আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।কিন্তু নির্বাচন অনুষ্ঠানের তিনদিন আগে ভিন্ন রাজনৈতিক কারন দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

news.md.sabbir hossain.naringdi khobor.

Friday, January 18, 2019

মনোহরদীর  হাতিরদিয়া চিকাদীতে ব্যাডমিন্টন ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মনোহরদীর হাতিরদিয়া চিকাদীতে ব্যাডমিন্টন ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 
শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা হাতিরদিয়া চিকাদী তরুণ সমাজের উদ্যোগ ফ্রি টেলিভিশন ব্যাডমিন্টন ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত  হয়েছে।
১৮ জানুয়ারি শুক্রবার হাতিরদিয়া চিকাদীতে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন এ.এম.এল ব্রিক ফিল্ডের পরিচালক মো.মাসুদ প্রধান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা রফিকুল ইসলাম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদুরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. কিরন মিয়া,নরসিংদী ন্যাশনাল জেনারেল এন্ড হাসপাতালে ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম প্রমুখ।টুর্ণামেন্টের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবুল হোসেনের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.শাহিন ফকির।
ফাইনাল টুণামেন্টে সনমানিয়া তরুণ সংঘকে পরাজিত করে সৈয়দপুর তরুণ সংঘ জয়ী হয়।
মনোহরদীর হাতিরদিয়া উত্তর আলগী কোহিনুর কারিম মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

মনোহরদীর হাতিরদিয়া উত্তর আলগী কোহিনুর কারিম মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন


শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি।।
মনোহরদী উপজেলা হাতিরদিয়া উত্তর আলগী কোহিনুর কারিম মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্হাপন করেন   আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা আমান উল্লাহ,ইউপি সদস্য মো.আবুল হোসেন,মোঃ মোস্তফা শিকদার, দেওয়ান শিকদার,সুন্দু শিকদার,হেকিম শিকদার প্রম

Friday, January 4, 2019

মনোহরদীর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য-বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল

মনোহরদীর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য-বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল

মনোহরদীর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য-বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল
সাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি।।
মনোহরদীর বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল জানান,এই উপজেলার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।তথ্য প্রযুক্তি ডানায় ভর করে বিশ্ব এগিয়ে চলছে উন্নতি ও অগ্রগতির চরম শিখরে।জীবনের সর্বক্ষেত্রে ঘটে চলছে বিভিন্ন মুখী ব্যাপক পরিবর্তন।পরিবর্তীতে এই সময়ে সাথে পাল্লা দিতে আমাদের আধুনিক মনস্ক, কর্মক্ষমতায় একজন মানুষের,যিনি আমাদের হাত ধরে নিয়ে যাবেন নতুন নতুন সব সুযোগ সুবিধার সুফল প্রাপ্তির দিকে।তেমনি একজন ব্যক্তি বীরমুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল।যিনি তারুণ্য উদ্দ্যম আর অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী সৎ গুনাবলীর মানুষ ও জনকল্যাণে নিবেদিত প্রাণ,সর্ব সাধরণের অত্যন্ত আপনজন,সময়ে শ্রেষ্ট সাহসী সন্তান,শিক্ষানুরাগী ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল।তিনি নরসিংদী জেলা মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।তিনি অবসরপ্রাপ্ত সিপাহি জহিরুল ইসলাম ২য় ইষ্ট বেংগল রেজিমেন্ট ক্রমিক নঃ ৪৯১ বাংলদেশ ১৯৭১)।
নরসিংদী মনোহরদী উপজেলা সৈয়দের গাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।তিনি একজন বীর মুক্তিযোদ্বা।তার পিতা মরহুম মোল্লা গিয়াসুদ্দিন হাতিরদিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।মোল্লা জহিরুল ইসলাম মকুল প্রধান মন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও প্রাইভেটাজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজজামান এর চাচাতো ভাই।১৯৭১ সনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন তিনি।ছাত্র জীবনে ঢাকা কলেজ শাখায় ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য ও বিগত ৩০ বৎসর যাবৎ একদুয়ারিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য।দুর্দিনের আওয়ামী লীগের কান্ডারী।গরীব দুঃখী মানুষের পাশে থাকেন সব সময়।সাধ্যনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন।বিভিন্ন সেবামুলক কাজে নিয়োজিত আছেন।তিনি আওয়ামী পরিবারের আশ্রয়স্থল।হাতিরদিয়া রাজিউদ্দীন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে অতি সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।ঢাকা কে এম দাস লেনের বায়তুল খায়ের জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পদে আছেন দীর্ঘ বৎসর যাবৎ।বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য তিনি মানব সেবা করতে বেশি ভালোবাসেন।মনোহরদীবাসী মনে করেন আগামী আসন্ন উপজেলা নির্বাচনে একজন সৎ,আদর্শ ও যোগ্য প্রার্থী তিনি।জহিরুল ইসলাম মোল্লা উপজেলা নির্বাচনে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা চান।

news/md.sabbir hossian/sakhawat 04.01.2019.Narsingdi khobor.

Thursday, December 27, 2018

নরসিংদী-৪: নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে -মনির হোসেন

নরসিংদী-৪: নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে -মনির হোসেন

নরসিংদী-৪: নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে-মনির হোসেন
শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি।।নরসিংদী-৪ মনোহরদী-বেলাব নির্বাচনি আসনে উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে।উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে।সাংবাদিক সাথে মতবিনিময়ে এসব কথা বলেন মনোহরদী উপজেলার চন্দন বাড়ীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন মনির।তিনি বলেন নরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির নেতৃত্বে মনোহরদী-বেলাবরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন ধরে রাখতে হুমায়ুন এম পির বিকল্প নেই।এসময় উপজেলা ছাত্র লীগের সভাপতি সাইদুর রহমান সফিকুল, আওয়ামীলীগ নেতা মোঃ কামাল হোসেন,মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

Monday, November 12, 2018

নরসিংদীর মাওলানা শাহ্ মু.জাকারিয়ার ইন্তেকাল

নরসিংদীর মাওলানা শাহ্ মু.জাকারিয়ার ইন্তেকাল

মো. সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলার মনোহরদীর দশদোনা ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহ্ মু.জাকারিয়া (৫৫)আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার সকাল ৯ টায় হার্ট এ্যাটাক করে নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন মাওলানা শাহ্ মু.জাকারিয়া।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে,৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ১ম জানার নামাজ নরসিংদীর ঐতিহাসিক গাবতলি ঈদগাহ ময়দানে বিকাল ৪টা ৩০ মিনিটে ও রাত ৮টায় মনোহরদীর নিজ বাড়ি শুকন্দি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Friday, November 2, 2018

মনোহরদীতে পাইকান শহীদ শেখ রাসেল সেতু উদ্ভোধন

মনোহরদীতে পাইকান শহীদ শেখ রাসেল সেতু উদ্ভোধন

সাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী পাইকান বাজার কটিয়াদী জিসি ভায়া লোহাজুড়ি ইপি সড়কে ব্রক্ষ্মপুত্র নদী উপর ১৬২,২০ মিঃ শহীদ শেখ রাসেল সেতুর শুভ উদ্বোধন করেন নরসিংদী-৪ মনোহরদী,বেলাব এর এমপি ও বানিজ্য মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড.নুরল মজিদ মাহমুদ হুমায়ন।
আজ শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন আ'লীগের সভাপতি সুলতান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাসেম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ ফজলুল হক,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় প্রমুখ।

news/md.sabbir hossain/narsingdi khobor.02/11/2018.

Friday, October 5, 2018

মনোহরদীর বড়চাপা ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরদীর বড়চাপা ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত


নরসিংদীর প্রতিনিধিঃ
মনোহরদী উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরদী,বেলাব এর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব এড.নুরল মজিদ মাহমুদ হুমায়ন এমপি'র হাতকে শক্তিশালী করা লক্ষে বড়চাপা ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়চাপা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন ছাএলীগের সভাপতি নভেল ভুইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেদুল কবির সবলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির চেয়াম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য আলহাজ্ব এড.নুরল মজিদ মাহমুদ হুমায়ন এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু. ফজলুল হক, সাধারন সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ সুজন,বড়চাপা ইউপি চেয়ারম্যান এম.সুলতান,দিরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাহবুর রহমান জামিল,সভায় প্রধানবক্তা ছিলেন উপজেলা ছাএলীগের সভাপতি সাইদুর রহমান সফিকুল,বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক মামুনুর ইসলাম নাঈম।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলার যুবলীগের সহ সভাপতি সৈয়দ মুন্জুরুল আলম রুপম, উপজেলা ছাএলীগের ষুগ্ন সাধারন সম্পাদকঅপু চন্দন দাস,ইমন আলম,সাংগঠনিক সম্পাদক সজীব চন্দন দাস প্রমুখ।

প্রকাশিত:
মো.সাব্বির হোসেন,নরসিংদী খবর।

Saturday, September 29, 2018

মনোহরদীর খিদিরপুর ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরদীর খিদিরপুর ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরদী,(নরসিংদীর) প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরদী,বেলাব এর মাটি ও মানুষের নেতা আলহাজ্ব এড.নুরল মজিদ মাহমুদ হুমায়ন এমপি'র হাতকে শক্তিশালী করা লক্ষে খিদিরপুর ইউনিয়ন ছাএলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খিদিরপুর কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন ছাএলীগের সভাপতি নাসিমুর রহমান অপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বানিজ্য মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্হায়ী কমিটির চেয়াম্যান,কেন্দ্রীয় আ'লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু.ফজলুল হক,সাধারন সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,যুগ্ন-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আপেল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌর মেয়র,উপজেলা আ'লীগের সদস্য আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউপি চেয়াম্যান ও উপজেলা আ'লীগের সদস্য মোঃ মাহবুর রহমান জামিল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাএলীগের সভাপতি সাইদুর রহমান সফিকুল,বিশেষ বক্তা ছিলেন উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক মামুনুর ইসলাম নাঈম।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মঞ্জুরুল আলম রুপম, উপজেলা ছাএলীগের যুগ্ন সাধারন সম্পাদক অপু চন্দন দাস,ইমন আলম,সাংগঠনিক সম্পাদক সজীব চন্দন দাস, প্রমুখ।

Monday, July 2, 2018

নরসিংদীতে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা,আটক ১

নরসিংদীতে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা,আটক ১

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে আউলিয়া (১১) নামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত আসামী সজল মিয়া (২০) কে আটক করেছে র‍্যাব।নিহত আউলিয়া মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও কানারবাড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং দক্ষিন চরমান্দালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
গতকাল রবিবার আসামী সজল মিয়াকে আটকের পর আজ সোমবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে র‍্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান,২৬ জুন মঙ্গলবার সন্ধায় বীরগাঁও গ্রামের বাড়ির অদূরের বাতা ক্ষেত থেকে চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।এঘটনায় নিহতের পিতা বাবুল মিয়া মনোহরদী থানায় মামলা করেন।চাঞ্চল্যকর এ শিশু হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের আটক করতে মাঠে নামে র‍্যাব ১১। পরে আসামী সজল মিয়াকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আসামী জানায়,ওই শিশুটি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাতা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।এসময় চিৎকার ও বাধা দেওয়ায় শিশু আউলিয়াকে গলাটিপে হত্যা করা হয়।
আটকৃত আসামী সজল মিয়া মনোহরদী উপজেলার পশ্চিম বীরগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।