Showing posts with label খেলার খবর. Show all posts
Showing posts with label খেলার খবর. Show all posts

Monday, December 17, 2018

পলাশের ডাঙ্গায় মাস্টার্স ক্রিকেট কার্ণিভালের ফাইনাল অনুষ্ঠিত

পলাশের ডাঙ্গায় মাস্টার্স ক্রিকেট কার্ণিভালের ফাইনাল অনুষ্ঠিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।। 
নব্বই দশকের কৃতি ক্রিকেটার আতাহার আলী ও জুয়েলের স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর রবিবার ডাঙ্গার সান্তানপাড়া ঈদগাঁহ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ ফাইনাল খেলা উপভোগ করতে শত শত ক্রিকেট প্রেমীদের মিলন মেলায় পরিনত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই,ইজি ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান আসাদ চৌধুরী,ডাইরেক্টর ইছাদ চৌধুরী,তৌহিদ চৌধুরী,ডাংগা ইউপি সদস্য দেলোয়ার হোসেন জুয়েল,আব্দুল করিম চৌধুরী,হারুনুর রশীদ খান প্রমূখ।আয়োজক কমিটির যারা উপস্থিত ছিলেন সাখাওয়াত খান,সাইফুল আলম খান,শাওন খান,মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম জনি,এস.এম.নাদিম।

সাখাওয়াত খান খান জানান,মূলত ৯০ দশকে আমরা যারা ক্রিকেট খেলতাম তাদেরকে নিয়ে গঠন করা হয় চারটি দল।এ খেলাটি সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।খেলা শেষ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।
সান্তানপাড়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে ইয়েলো মাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীন মাস্টার্স।

Saturday, December 1, 2018

ঘোড়াশালে করতেতৈল প্রিমিয়ার লীগ (KPL)এর শুভ উদ্বোধন

ঘোড়াশালে করতেতৈল প্রিমিয়ার লীগ (KPL)এর শুভ উদ্বোধন

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টা।।
পলাশের ঘোড়াশালে ৬ দল বিশিষ্ঠ করতেতৈল প্রিপিয়ার লিগ(KPL)এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শক্রবার সকালে ঘোড়াশাল ইউনিটি ক্লাব আয়োজিত করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়ার ক্রীড়া ব্যাক্তিত্ব লাক মিয়া,মো.মারুফ রহমান,ইকবাল হোসেন, পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.রুবেল মিয়া,ইমরুল রিয়াদ,হুমায়ুন কবির,রাসেল,নয়ন মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় আল সাবাব লিটল বার্ডসকে ৮ রানে পরাজিত করে জয় লাভ করে।

Friday, November 23, 2018

পলাশের ঘোড়াশালে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পলাশের ঘোড়াশালে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে ভাগদী ক্রিকেট একাদশের উদ্যোগে ২১দল বিশিষ্ট ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর শুক্রবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.কামরুল ইসলাম।


আরো উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্জ্ব ফারুক আহমেদ,দুলাল মিয়া,বদরুজ্জামান বাপ্পি,মাসুম মিয়া,রুহুল
আমিন,অন্তর,লিমন,লাদেন,রিফাত,তানভির,ইমন,মনির হোসেন প্রমুখ।
আজ অনুষ্ঠিত প্রথম খেলায় চামরাব ক্রিকেট একাদশকে পরাজিত করে ঘোড়াশাল ক্রিকেট একাদশ জয়লাভ করে।








Friday, November 9, 2018

পলাশে ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে পাইকশা একাদশ চ্যাম্পিয়ন

পলাশে ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে পাইকশা একাদশ চ্যাম্পিয়ন

সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধি।।
নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-৪ গোলে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইকশা একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাজারো দর্শকের সমাগমের মধ্যে দিয়ে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পৌর মেয়র শরীফুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। নির্ধারিত সময়েও খেলা অমিমাংসীত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইক্সা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে। টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহণ করে।
News/Sabbir Hossain/Narsingdi Khobor/09/11/2018.

Saturday, November 3, 2018

পলাশে হাজারো দর্শকের পদচারণায় মূখর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট

পলাশে হাজারো দর্শকের পদচারণায় মূখর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচই দর্শকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
আজ শনিবার বিকালে ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় মাঠের চারপাশ ছাড়িয়ে রেলওয়ে স্টেশনের উপর পর্যন্ত হাজারো দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অনেকেই জানিয়েছেন এ যাবৎকালের ইতিহাসে এতো দর্শক মাঠে উপস্থিতি এই প্রথম।
মাঠে খেলা দেখতে একাধিক দর্শকের কাছে জানতে চাইলে তারা জানান, ফুটবলের এমন আয়োজন পলাশে অনেক কমই দেখা যায়।আমরা চাই এমন বড় পরিসরের ফুটবল  টুর্নামেন্টের আয়োজন আরো বেশি বেশি করা হউক। কমিটির এতো সুন্দর আয়োজনে দর্শকবিমুখ মানুষ দলবেঁধে খেলা দেখতে এই মাঠে আসতে শুরু করছে।বড় টুর্নামেন্ট আর মাঠে ভাল খেলোয়ার থাকলে হাজারো পলাশবাসী মাঠে খেলা দেখতে আসে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট তারই বড় প্রমান।খেলায় মাঠে তিল পরিমাণ জায়গা ফাঁকা ছিল না।মাঠের চারপাশ ছাপিয়ে যে যেখান থেকে পেরেছে খেলা দেখেছে।
আজ শনিবারের ম্যাচে খানেপুর ও কুড়ইতলী স্পোটিং ক্লাবের মাঠের প্রতিটি মুহুর্ত ছিল টানটান উত্তেজনা। দুদলের খেলোয়াড় একের পর এক আক্রমন পাল্টা আক্রমন করেছেন।খেলা শেষে খানেপুর ১ গোল দিয়ে জয় জয়লাভ করে।অনেক বছর পর হারানো দর্শক মাঠে ফিরে এসেছে এটা ঘোড়াশালবাসীর জন্য বড় আনন্দের বিষয়।পলাশে বেশি বেশি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্যদিয়ে আবারো আগের মতো মাঠে দর্শক উপস্থিতে মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন সকল মহল।
এসময় খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্জ্ব শরীফুল হক শরীফ,পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর কাউন্সিলর কামরুল ইসলাম,আব্দুর রফিক ভূইয়া,শারমিন সুলতানা (হনুফা),সুরাইয়া বেগম প্রমুখ।

Friday, October 26, 2018

জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ  
ইমরুল কায়েস-সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরির দুর্দান্ত ব্যাটিং ঝড়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাট্রিক জয়ের মধ্যদিয়ে সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ ক্রিকেট টিম।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ৪২ ওভার ১ বলে বাংলাদেশ ক্রিকেট টিম সহজেই ম্যাচটি জিতে যায়।ইমরুল কায়েস ১১১ বলে ১১৫ রান ও সৌম্য সরকার ৯২ বলে ১১৭ রান করে টাইগারদের জয়ের পথ অনেকটাই এগিয়ে নিয়ে আসে।ফলে সহজে জয় পায় বাংলাদেশ।এই জয়ের মধ্যদিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা ৩য় জয়ে হ্যাট্রিক করল বাংলাদেশ ক্রিকেট টিম।এবং ৩য় বারের মতো বাংলাদেশ ক্রিকেট টিম হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে।আজকের ম্যাচ সেরা হন সৌম্য সরকার ও সিরিজ সেরা ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ  ক্রিকেট টিমের হ্যাট্রিক জয়ে অভিনন্দন জানিয়েছেন।

Wednesday, October 24, 2018

ইমরুল-লিটনের ব্যাটিং ও সাইফুদ্দিনের বোলিং ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়

ইমরুল-লিটনের ব্যাটিং ও সাইফুদ্দিনের বোলিং ঝড়ে বাংলাদেশের সিরিজ জয়

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
ইমরুল কায়েস-লিটনের দুর্দান্ত ব্যাটিং ও সাইফুদ্দিনের বোলিং ঝড়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগাররা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে নেয়।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ৪৪ ওভার ১ বলে বাংলাদেশ ক্রিকেট টিম সহজেই ম্যাচটি জিতে যায়।ইমরুল কায়েস ৯০ রান এবং লিটন দাস ৮৩ রান করে টাইগারদের জয়ের পথ অনেকটাই এগিয়ে নিয়ে আসে।অন্যদিকে সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিং ঝড়ে ৪৫ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেয়।ফলে সহজে জয় পায় বাংলাদেশ।এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা ২য় জয় পেল বাংলাদেশ ক্রিকেট টিম।সেই সাথে ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ সাইফুদ্দিন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাংলাদেশ  ক্রিকেট টিমের জয়ে অভিনন্দন জানিয়েছেন।

Saturday, October 13, 2018

ঘোড়াশালে বর্ণাঢ্য আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

ঘোড়াশালে বর্ণাঢ্য আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঘোড়াশাল ঈদগাহ মাঠে পৌর কাউন্সিলর আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র আলহাজ্জ্ব শরীফুল হক শরীফ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি,সাধারন সম্পাদক আশাদ উল্লাহ মনা,ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাহ হোসেন,কামরুল ইসলাম,আব্দুর রফিক ভূইয়া,শারমিন সুলতানা (হনুফা),সুরাইয়া বেগম প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাধবদী ফুটবল একদাশকে ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত করে ঘোড়াশাল ফুটবল একাদশ জয় লাভ করে।এ টুর্নামেন্টে ২৪ টি দল অংশগ্রহন করবে।

Tuesday, September 25, 2018

নরসিংদী উদয়ন কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদী উদয়ন কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহিদ সরকারঃনরসিংদী উদয়ন কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০:০০ থেকে নরসিংদী শিল্পকলা একাডেমিতে নরসিংদী উদয়ন কলেজের সভাপতি জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অাবুল হাসানাত এর উপস্হাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক প্রফেসর ড.সফিউদ্দীন অাহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নরসিংদী জেলা অাওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও নরসিংদী উদয়ন কলেজের উপদেষ্টা মাহমুদুল হাসান শামীম নেওয়াজ। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী,বাদুয়াচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,নোয়াবআলি গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাম দাশ,নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক শাহিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক ড. মশিউর রহমান মৃধা বলেন নরসিংদী উদয়ন কলেজের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খলতা আমাকে মুগ্ধ করে।বিগত দিনে নরসিংদী উদয়ন কলেজ ভাল ফলাফল করেছে।আশা করি ভবিষ্যৎতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।তিনি ছাত্রছাত্রীদের বলেন তোমরা তোমাদের লক্ষ্য কে বড় করে দেখবে তাহলে জীবনে সফলতা আসবে।
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সিব্বির আহমেদ শিবলি বলেন আমি আজকে অনেকটা অাবেগ আপ্লুত ও নরসিংদী উদয়ন কলেজে প্রতি কৃতজ্ঞ।আমরা দেখতে পাচ্ছি উদয়ন কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক সাফল্য।তিনি আরো বলেন আমি নরসিংদী বিভিন্ন কলেজে গিয়েছি কিন্তু উদয়ন কলেজের মতো এমন উদ্যোগ দেখিনি যেখানে ছাত্রছাত্রীদের শতভাগ উপস্হিতি দেখে পুরষ্কার দেয়া হয়। ছাত্রছাত্রীদের লক্ষ্য করে  তিনি বলেন তোমারা যদি নিয়মিত ক্লাস করো তবে তোমরা অবশ্যই সফল্যের চুড়ায় পৌছাতে পারবে।তোমাদের মধ্য থেকেই বের হয়ে আসবে ড. মশিউর রহমান মৃধা স্যারের মতো ব্যাক্তিত্ব।তোমরাই কেউ কেউ ডিসি এসপি হবে।আমরা তোমাদের নিয়ে গর্ব করতে পারবো।তাই এখন থেকেই ভাল করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নরসিংদী উদয়ন কলেজের পরিচালক আশরাফুল ইসলাম সবুজ,ইংরেজী বিভাগের অধ্যাপক মুকুল চন্দ্র দাশ  , কলেজের অধ্যাপক এন আর ডি ঝুন্টু সহ কলেজের অধ্যাপক বৃন্দ।
নবীন বরণ পর্ব শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুরুতেই গান পরিবেশন করেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা।পরবর্তীতে কলেজের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Sunday, September 23, 2018

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের পুরস্কার বিতরণ

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের পুরস্কার বিতরণ


মোঃসাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীরপ্রতিক)।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,বিপি এম,পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।
এ টুর্নামেন্টে নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভা একাদশকে ৪ - ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Wednesday, March 7, 2018

পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে ঐতিহ্যবাহী ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,বাংলাদেশ জুটমিলস লিমিটেডর মহাব্যবস্থাপক মোঃ গোলাম রাব্বানী,প্রান (এম.এম.সি.এল)উপ-মহাব্যবস্থাপক দীপক কুমার দেব,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস.এম.শফি।আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার,ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব কবির,ঘোড়াশাল পৌর কাউন্সিল জাহাঙ্গীর আলম নবাব,কাউন্সিলর শারমিন আক্তার,কাউন্সিলর সুরাইয়া মফিজ,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও যুবলীগের সহ সভাপতি আসাদুল্লাহ মনা,যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম,বাংলাদেশ জুটমিলস ঘোড়াশালের সিবিএ সাধারন সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

Monday, March 5, 2018

পলাশের ঘোড়াশালে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন

পলাশের ঘোড়াশালে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শাহ্ সূফী কাজী আবু এমরান শাহ্ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস বলাকা মাঠে প্রথমবারের মতো শাহ্ সূফী কাজী আবু এমরান শাহ্ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলায় অংশ নেয় ডাংগা গ্লেডিয়েটর বনাম ঘোড়াশাল হর্স রাইডার।টি-২০ এই টুর্ণামেন্টের খেলায় ২১টি ক্রিকেট টিম অংশগ্রহণ করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম খেলার শুভ উদ্ভোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারন সম্পাদক আক্তারুজ্জামান,পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পলাশ উপজেলা যুবলীগের সহ সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ মনা,উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ক্রীড়া অনুরাগী শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন,ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন নবাব প্রমুখ।

Monday, February 19, 2018

পলাশে গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ঘোড়াশাল

পলাশে গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ঘোড়াশাল

মোঃসাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমক পরিবেশে উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঘোড়াশাল পৌরসভা একাদশ ঢাকা মুসলিম ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সোমবার বিকালে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মান্নান স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ জুটমিলস ঘোড়াশাল মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ঘোড়াশালে প্রথমবারের মতো গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য নরসিংদী সহ পলাশ উপজেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক খেলা শুরুর আগেই কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়।এ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয় পুরো ঘোড়াশাল।ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্মরন কালের এক নতুন ইতিহাসের নব সূচনা হলো ঘোড়াশালে।সাক্ষী হয়ে থাকলো হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক ও আয়োজনের সাথে সম্পৃক্ত সবাই।
খেলা শেষে ঢাকা মুসলিম ক্লাবকে ৪-০গোলে পরাজিত করে ঘোড়াশাল পৌরসভা একাদশ জয়লাভ করে।
বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি নরসিংদী ২পলাশের এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পোটন,প্রধান পৃষ্ঠপোষক বাংলা ফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,বাংলাদেশ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপন মোঃ গোলাম রাব্বানী।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন নবাব,কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল রফিক ভূইয়া,শারমিন আক্তার হনুফা,কামরুল ইসলাম,শহীদুল ইসলাম রোমেল,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আসাদুল্লাহ মনা,ক্রীড়া উদ্যোক্তা শফিকুল ইসলাম প্রমুখ।

Wednesday, January 17, 2018

নরসিংদীর শিবপুর উপজেলায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর উপজেলায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি: শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দক্ষিণ চৌঘরিয়া ১৪ জানুয়ারি রবিবার বিকেলে ধান সবুজের মাঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা একতা যুব উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশীদ খান। খেলায় অংশগ্রহণ করেন দক্ষিণ চৌঘরিয়া একতা সংঘ বনাম লাখপুর যুব উন্নয়ন সংঘ লাখপুর যুব উন্নয়ন সংঘ গেমে বিজয়ী হয়েছে।