Saturday, November 3, 2018

পলাশে হাজারো দর্শকের পদচারণায় মূখর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচই দর্শকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
আজ শনিবার বিকালে ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় মাঠের চারপাশ ছাড়িয়ে রেলওয়ে স্টেশনের উপর পর্যন্ত হাজারো দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অনেকেই জানিয়েছেন এ যাবৎকালের ইতিহাসে এতো দর্শক মাঠে উপস্থিতি এই প্রথম।
মাঠে খেলা দেখতে একাধিক দর্শকের কাছে জানতে চাইলে তারা জানান, ফুটবলের এমন আয়োজন পলাশে অনেক কমই দেখা যায়।আমরা চাই এমন বড় পরিসরের ফুটবল  টুর্নামেন্টের আয়োজন আরো বেশি বেশি করা হউক। কমিটির এতো সুন্দর আয়োজনে দর্শকবিমুখ মানুষ দলবেঁধে খেলা দেখতে এই মাঠে আসতে শুরু করছে।বড় টুর্নামেন্ট আর মাঠে ভাল খেলোয়ার থাকলে হাজারো পলাশবাসী মাঠে খেলা দেখতে আসে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট তারই বড় প্রমান।খেলায় মাঠে তিল পরিমাণ জায়গা ফাঁকা ছিল না।মাঠের চারপাশ ছাপিয়ে যে যেখান থেকে পেরেছে খেলা দেখেছে।
আজ শনিবারের ম্যাচে খানেপুর ও কুড়ইতলী স্পোটিং ক্লাবের মাঠের প্রতিটি মুহুর্ত ছিল টানটান উত্তেজনা। দুদলের খেলোয়াড় একের পর এক আক্রমন পাল্টা আক্রমন করেছেন।খেলা শেষে খানেপুর ১ গোল দিয়ে জয় জয়লাভ করে।অনেক বছর পর হারানো দর্শক মাঠে ফিরে এসেছে এটা ঘোড়াশালবাসীর জন্য বড় আনন্দের বিষয়।পলাশে বেশি বেশি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্যদিয়ে আবারো আগের মতো মাঠে দর্শক উপস্থিতে মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন সকল মহল।
এসময় খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্জ্ব শরীফুল হক শরীফ,পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর কাউন্সিলর কামরুল ইসলাম,আব্দুর রফিক ভূইয়া,শারমিন সুলতানা (হনুফা),সুরাইয়া বেগম প্রমুখ।

শেয়ার করুন

0 comments: