সর্বশেষ

Thursday, November 7, 2019

পলাশের ঘোড়াশালে ৭ দিন ধরে নিখোঁজ ডিশ ব্যবসায়ী হারুন

পলাশের ঘোড়াশালে ৭ দিন ধরে নিখোঁজ ডিশ ব্যবসায়ী হারুন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়ার ঘাগড়া গ্রামের হারুন অর রশীদ (৪০) নামে এক ডিশ ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ডিশ ব্যবসায়ী আটিয়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
তার স্ত্রী রাবেয়া বেগম ( ৩ অক্টোবর) সোমবার এই নিখোঁজ হওয়ার ঘটনায় পলাশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন বরাবর জিডি করেন। জিডি নম্বর ১০৮।
নিখোঁজ হারুন অর রশীদের স্ত্রী রাবেয়া বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় ডিশ লাইনের ব্যবসা করে আসছেন। গত (০১ অক্টোবর) শুক্রবার সন্ধায় বাড়ি থেকে ঘোড়াশাল বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এর পর থেকে আমরা পলাশের বিভিন্ন এলাকাসহ হাসপাতাল ও আত্মীয়স্বজনের বাসায় অনেক খোঁজার পরও তার সন্ধান পাইনি। আমরা এখনো তাকে ফিরে পেতে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি। এমন পরিস্থিতি আমরা আতংকিত ও চিন্তিত হয়ে পড়েছি। তাই আমার স্বামীকে ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনী ও সবার সহযোগিতা কামনা করছি। যদি কেউ তার সন্ধান পান তাহলে পলাশ থানায় অথবা আমাদের এই মোবাইল ০১৯১৫৫৮২২৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
পলাশ থানায় জিডি সূত্রে নিখোঁজ ডিশ ব্যবসায়ী বর্ণনা : গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।
তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। তার সাথে থাকা মোবাইল নাম্বার ০১৯১০০৮৭৪৮৬ বন্ধ আছে।

Tuesday, November 5, 2019

শিবপুরে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ২

শিবপুরে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ২

শেখ মানিক, শিবপুর থেকে :
নরসিংদীর শিবপুরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে কথিত জিনের বাদশা ও তার এক সহযোগীকে আটক করেছে শিবপুর মডেল  থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ নভেম্বর ) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিবপুর পৌরসভার বালিয়াহানি মহল্লার মৃত মোসলে উদ্দিনের ছেলে কথিত জ্বিনের বাদশা রোমান মোল্লা (৩৪) ও মৃত আজিম উদ্দিনের ছেলে বজলু মোল্লা (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর জিনের বাদশা পরিচয় দিয়ে রোমান মোল্লা তার সৎ ভাইয়ের কাছ থেকে চাকুরি এবং পরিবারের উন্নতির জন্য ১৫ হাজার টাকা নেন।  তার ঔষধ ও তাবিজে কোন প্রকার কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে গতকাল রাতে তাকে আটক করে নির্যাতন করা হয়। মাকসুদ আলম মোল্লা হেলাল বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ: ০৫/১১/২০১৯ইং।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Wednesday, August 21, 2019

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন ইকবাল হোসেন শ্যামল

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন ইকবাল হোসেন শ্যামল




নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৪ই সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ষষ্ঠ কাউন্সিল উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর। দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের এ কাউন্সিল হতে যাচ্ছে।
গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার দ্বিতীয় দিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালের আলোচিত তিন যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,  শাহ নেওয়াজ ও তানজিল হাসান। এছাড়া ফরম নেওয়া আরো অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।
ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট মনোনয়নপত্র নিয়েছেন ১১০ জন। এর মধ্যে সভাপতি পদে ৪৪ জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৬৬ জন।
১১০ জন মনোয়নপত্র সংগ্রহ করলেও অনেকেই জমা দেননি। মোট ৬৬ জন জমা দিয়েছেন বলেনে জানিয়েছে ছাত্রদল সূত্র। যারা জমা দেননি তারা অন্য নেতাদের সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।
গত শনি ও রোববার মনোনয়নপত্র সংগ্রহের করেছেন ছাত্রদলের পদপ্রত্যাশীরা। গতকাল সোমবার প্রথম দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।
নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।
আপিল কমিটির প্রধান ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, ‘এবার দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ছাত্রত্ব, অন্যটি অবিবাহিত। বাছাই কমিটি দুটি বিষয়ে কাগজপত্র চাইবে।

Tuesday, August 13, 2019

নরসিংদীতে 'স্বপ্নের আলীপুর' এর ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত

নরসিংদীতে 'স্বপ্নের আলীপুর' এর ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত

হজরত আলী, নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড বৃষ্টি আর প্রবল হাওয়া ওপেক্ষা করে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আলীপুর গ্রামের সামাজিক সংগঠন স্বপ্নের আলীপুরের ঈদ পুনর্মিলণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
আজ (১৩ আগষ্ট) মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি জনাব সাদেকুর রহমান বাবলু মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ বাদল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি ও শৃঙ্খলায় বর্তমান বিশ্বের শীর্ষস্থাণীয় দেশ ফিনল্যান্ড এর অধিবাসী সাম্পা ও তার স্ত্রী ভেরা। আরো উপস্থিত ছিলেন আলীপুর গ্রাম ও বাহিরে অবস্থানরত সংগঠনের সকল সদস্যগণ।
উক্ত অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ মোল্লা (নবী) কে এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম অবদান রাখায় জনাব মরহুম আলী হোসেন মাষ্টারকে মরণোত্তর স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মতিতে তিনটি কমিটি গঠন করা হয় যারা গ্রামের যেকোনো সমস্যায় দ্রুত সমাধানে তৎপর থাকবেন।
উল্লেখ্য, একদল উদ্যোমী মানব সেবকদের সমন্বয়ে ২০১৮ সালে অনুষ্ঠানিকভাবে সূচনা হওয়া গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠন "স্বপ্নের আলীপুর" শুরু থেকেই কাজ করে যাচ্ছে গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে। এছাড়াও আর্তমানবতার পাশে দাঁড়ানো, গ্রামের পরিবেশ ও সকিয়তা রক্ষা করার মাধ্যমে সুশীল সমাজ গঠনে রাখছে বিশেষ অবদান। যার ধরুন সংগঠনটি ইতিমধ্যে হয়ে ওঠেছে গ্রামসহ গোটা ইউনিয়নের আস্থাভাজন ও আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু।
নিউজ পোস্ট, সাব্বির হোসেন, নরসিংদী খবর-১৩ আগস্ট ২০১৯ ইং।

Tuesday, August 6, 2019

নরসিংদীতে মশা নিধনে স্প্রে করেন এমপি তামান্না নুসরাত বুবলী

নরসিংদীতে মশা নিধনে স্প্রে করেন এমপি তামান্না নুসরাত বুবলী


সাব্বির হোসেন | নরসিংদী খবর :
“শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবেনা” এ প্রতিপাদ্য নিয়ে (৩ আগস্ট) শনিবার সকাল ১০টায় নরসিংদী শহর আওয়ামীলীগের আয়োজনে ইউএমসি জুটমিল এলাকা থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে মশা নিধনে অংশ নেন সংরক্ষিত নারী আসনের এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী।
এ উপলক্ষে নরসিংদী শহরের বিভিন্ন রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ড্রেনে মশা নিধন ওষুধ স্প্রে ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হাসান মিন্টু, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের শিমু সরকার, সোমা সরকারসহ স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।পরে নরসিংদী পৌর ভবনে দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়।

এমপি তামান্না নুসরাত বুবলী জানান, আমরা সচেতন আছি।আমরা নিজেরাই টিম করে এলাকা ও শহর পরিস্কার করবো।নোংরা আবর্জনা- ময়লার মধ্যে বসবাস করবো না। সবাই এক হয়ে এডিশ মশার বংশ ধ্বংস করবো।