Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Saturday, January 26, 2019

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আসল কিনা জেনে নিন এখনই

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আসল কিনা জেনে নিন এখনই


আপনি কি Android phone user তাহলে এই পোস্ট টা আপনার জন্য।আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে তা আসল নাকি নকল ও বৈধ নাকি অবৈধ জেনে নিন খুব সহজে। এটা জানার জন্য আপনাকে ১ম এ ডায়েল করতে হবে *#06#।তার পর একটি ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বার দেখতে পাবেন। তা কপি করেন তার পর মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারেতার পর এটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে আপনার ফোন আসলে কিনা।এবার আসুন যেনে নিই নতুন ফোন কিনার আগে কি ভাবে জানবেন, নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাবে তা যে কোনো ফোন থেকে যানা যাবে তা জানার জন্য মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।প্রযুক্তি কে ভালোবাসুন, ভালো কাজে ব্যবহার করুন।
মো:সাব্বির আহমেদ
ওয়েবসাইট ডেভেলপার
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

Monday, October 1, 2018

পলাশের ক্ষুদে বিজ্ঞানীর ড্রোন ক্যামেরায় ধারনকৃত ভিডিও

পলাশের ক্ষুদে বিজ্ঞানীর ড্রোন ক্যামেরায় ধারনকৃত ভিডিও


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদি গ্রামের নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ছাত্র ক্ষুদে বিজ্ঞানী মো.তোফাজ্জল হোসেন তার নিজের বানানো ড্রোন ক্যামেরা দিয়ে এই ভিডিওটি ভাগদির বিলের কিছু অংশ ধারন করেছেন।মো.তোফাজ্জল হোসেন ভাগদি গ্রামের মরহুল আব্দুল হাই এর ৭ ছেলের মধ্য সবার ছোট ছেলে।
তিনি জানিয়েছেন ড্রোন ক্যামেরা দিয়ে পুরো এলাকার ভিডিও ধারন করার কাজ শুরু করেছেন।শীগ্রই তা সবার জন্য প্রকাশ করা হবে।

Saturday, March 31, 2018

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ক্ষুদে গানরাজ রাইসা ও তার মা আহত

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ক্ষুদে গানরাজ রাইসা ও তার মা আহত

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ নরসিংদী সরকারী কলেজের মেধাবী ছাত্রী তাসনিম আনাম রাইসা(১৬)ও তার মা তাছনিমা ইয়াসমিন রুনা (৩৫)সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মাধবদীর ঢাকা সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় প্রাইভেটকার ও কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার জানায়,নারায়নগঞ্জের আড়াইহাজার থানার সূর্বণগ্রামের একটি পার্কে পিকনিকের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাধবদীর ঢাকা সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় পৌছলে প্রান আর এফ এল কোম্পানীর কাভার্ট ভ্যানের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়।এতে প্রাইভেটকারটি ধুমড়ে- মুছড়ে গেলে রাইসা ও তার মা গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর পরামর্শ দেন।পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান তাদের পরিবার।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ইলিয়াস বলেন,দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে তাদের পরিবার জানায়,মা মেয়ের দুজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

Sunday, March 11, 2018

"নরসিংদী খবর"নিউজ পূর্ণ হলো অর্ধ লক্ষ পাঠকের পথ চলা

"নরসিংদী খবর"নিউজ পূর্ণ হলো অর্ধ লক্ষ পাঠকের পথ চলা


মো:সাব্বির হোসেন,

নরসিংদী খবর:নরসিংদী জেলায় বহুল প্রচারিত অনলাইন নিউজ পেজের আজ থেকে পূর্ণ হলো অর্ধ লক্ষ গ্রাহকের পথ চলা।তাই সকল পাঠকদের নরসিংদী খবরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব খবরা খবর তুলে ধরার মাধ্যমে সব বয়সী পাঠকের মন জয় করতে পেরেছে বলে আজ অর্ধ লক্ষ পাঠক এখানে লাইক ও শেয়ার করে যুক্ত হয়েছেন।নরসিংদী জেলা ছাড়া ও দেশের ভিতরে ঘটে যাওয়া প্রধান খবর গুলো এই নিউজ পেজের মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।দেশের বাহিরে থেকে ও নরসিংদী জেলার হাজার হাজার পাঠক এই নিউজ পেইজ থেকে প্রতিদিন খবর পড়ে অনেক আনন্দিত হয়ে তারা মেসেজের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে।তারা জানিয়েছে যে নরসিংদী জেলার প্রতিটি উপজেলার প্রাকৃতিক দৃশ্য নদনদী,বিভিন্ন ফলের গাছ,মসজিদ মাদ্রাসা,ফসলের ক্ষেত,স্কুল কলেজ,বিভিন্ন স্থাপনা,ঐতিহাসিক নিদর্শনের স্থান,মোঘল আমলের স্থাপনার ছবি গুলো তুলে ধরেছে নরসিংদী খবর নিউজ পেইজ।দেশের ভিতরে বসবাসকারী পাঠক ও জানিয়েছেন নিউজের পাশাপাশি এই জাতীয় ছবি গুলো মন ছুয়েছে।নরসিংদীতে ঘটে যাওয়া প্রত্যন্ত গ্রামঞ্চলের চিত্র গুলো সরাসরি লাইভ এই নিউজ পেইজের মাধ্যমে দেখানো হয়েছে।নতুন পাঠকদের ও নরসিংদী খবর পেইজে স্বাগতম জানাই।তাই নরসিংদী জেলার খবর,জাতীয় প্রধান খবর ও প্রবাসীদের খবর জানার জন্য নরসিংদী খবর পেইজে লাইক এবং শেয়ার করে একটিভ থাকুন।আবার ও নরসিংদী খবর এর পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।