Showing posts with label গাজীপুর. Show all posts
Showing posts with label গাজীপুর. Show all posts

Saturday, September 15, 2018

কাপাসিয়ার সনমানিয়াতে প্রফেসর ডক্টর মোঃ হযরত আলীকে গন সংবর্ধনা

কাপাসিয়ার সনমানিয়াতে প্রফেসর ডক্টর মোঃ হযরত আলীকে গন সংবর্ধনা

নরসিংদীর প্রতিনিধিঃগাজীপুর কাপাসিয়া উপজেলার সনমানিয়া আলহাজ্ব ডাঃ আঃ আজিজ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর সম্মাানিত উপাচার্য মনোনিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে গন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫ই সেপ্টেম্বর শনি বার সংর্বধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মোঃ শাহাদত হোসেন মাস্টারের সভাপতিতে ও মো জসিম উদিদনের সন্চালয়নায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ হাফিজা খাতুন,
সিসিবির  উপ দেষ্টা মোঃ আজারুল ইসলাম,  বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল্লাহ,
কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডঃ আবদুল মালেক ভুইয়া,সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল হক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

Sunday, April 15, 2018

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত।।নরসিংদী খবর

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত।।নরসিংদী খবর

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন টংঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।আহত হয়েছে অন্তত ২৭ যাত্রী।
আজ রবিবার দুপুরের দিকে টংগী রেলওয়ে স্টেশন থেকে ২০০ গজ দুরে নতুন বাজারের গাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়।আহত হয় অন্তত অর্ধশত।এসময় ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।পরে সাড়ে চার ঘন্টা পর ঢাকার সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়
টংগীর ঘটনাস্থল থেকে মো:আলম নামে একজন নরসিংদী খবরকে বলেন,ভূল সিগন্যালের কারনে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনের কমিউটার নামক একটি ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাশের লাইনে থাকা চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় অন্তত ২৭জন।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,এই দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর রেল মন্ত্রী মজিবুল হক চন্নু ঘটনাস্থলে এসে নিহতদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

Wednesday, April 4, 2018

গাজীপুর পূবাইলের অসীম সাহা আর নেই

গাজীপুর পূবাইলের অসীম সাহা আর নেই

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার পূবাইল বাজারের জনপ্রিয় ব্যক্তি লক্ষীভান্ডারের স্বত্তাধিকারী অসীম সাহা আর বেঁচে নেই।তিনি লক্ষী সাহার ছেলে গোবিন্দ সাহার ছোট ভাই ছিলেন।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ব্রেনটিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তার পরিবার জানায়,মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়ে,আত্নীয় পরিজন ও বহু সহপাঠী রেখে গেছেন।তার বয়স হয়েছিল ৪৫বছর।রাত ৯টায় পূবাইলের উজিরপুর শ্মশানঘাটে তার দাহ সম্পর্ণ হয়েছে।
পূবাইল বাজারের সকল ব্যবসায়ী অসীম সাহার মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তার প্রতি শ্রদ্ধা রেখে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

sabbirhossain481@yahoo.com 04/04/2018.