
মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন টংঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।আহত হয়েছে অন্তত ২৭ যাত্রী।আজ রবিবার দুপুরের দিকে টংগী রেলওয়ে স্টেশন থেকে ২০০ গজ দুরে নতুন বাজারের গাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়।আহত হয় অন্তত অর্ধশত।এসময় ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।পরে সাড়ে চার ঘন্টা পর ঢাকার সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
টংগীর ঘটনাস্থল থেকে মো:আলম নামে একজন নরসিংদী খবরকে বলেন,ভূল সিগন্যালের কারনে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনের কমিউটার নামক একটি ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাশের লাইনে থাকা চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় অন্তত ২৭জন।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,এই দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর রেল মন্ত্রী মজিবুল হক চন্নু ঘটনাস্থলে এসে নিহতদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর রেল মন্ত্রী মজিবুল হক চন্নু ঘটনাস্থলে এসে নিহতদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
গাজীপুর
জাতীয়
ট্রেন দুর্ঘটনা
ঢাকা
0 comments:
Post a Comment