নরসিংদীতে চাঞ্চল্যকর গোলাপ হোসেন হত্যা মামলায় অভিযুক্ত ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।দীর্ঘ ১৫ বছর ধরে বিচারকার্য শেষে আজ সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একে এম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।সাথে প্রত্যেক আসামীকে ১০হাজার টাকা অর্থদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের শশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন,সদর উপজেলার কুড়িল পাড় এলাকার আনোয়ার হোসেন,জিলহজ ওরফে জুলহাস,আকবর আলী,আতাউর রহমান,মোশারফ হোসেন,ফিরোজ মিয়া।
এদের মধ্যে আতাউর রহমান মারা গেছেন।মোশারফ মিয়া ও ফিরোজ মিয়া পলাতক রয়েছেন।বাকী চার জন জেলখানায় ছিলেন।
আদালত সূত্রে জানা যায়,২০০৩ সালে ২১ জানুয়ারি নরসিংদী সদর উপজেলার কুড়ের পাড় এলাকার ব্যবসায়ী গোলাপ হোসেন পাঁচদোনা বাজার থেকে বাসায় ফেরার পথে নিঁখোজ হন।এর দুই দিন পর ২৪ জানুয়ারি ব্রক্ষপুত্র নদের পাড় কাঁদামাটি থেকে দশ টুকরো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঐ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবর বিভাগঃ
আদালত
জাতীয়
নরসিংদী সদর
0 comments:
Post a Comment