Tuesday, April 17, 2018

পলাশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরনীয় একটি দিন।এই দিনটির তাৎপর্য তুলে ধরে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে ও পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
আজ মঙ্গলবার সকালে পলাশ উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন,প্রধান অতিথি পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,পলাশ থানা ওসি (তদন্ত)গোলাম মোস্তফা,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম.শফি।
১৯৭১ সালের ১৭ এপ্রিল এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে।পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।এই শপথ গ্রহণের সংবাদ পরের দিন ১৮ এপ্রিল দেশ-বিদেশের পত্র-পত্রিকায় ফলাও করে ছাপা হয়।এই দিনটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিশাল তাৎপর্য বহন করে।

শেয়ার করুন

0 comments: