
মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ শিল্প এলাকার ঘোড়াশাল পৌর শহরের রাস্তায় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে জনদূর্ভোগ দেখা দিয়েছে।পৌর শহরের ব্র্যাক ব্যাংক ও সোনালী ব্যাংকের পাশ দিয়ে বয়ে গেছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি।সামনেই রয়েছে রৌশন জেনারেল (প্রাঃ) হাসপাতাল।দুই পাশে টিভি ফ্রীজ,পর্দা বিতানসহ আরো অনেক দোকান ও বাসা-বাড়ি রয়েছে।এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষ নিত্য দিনের কেনাকাটাসহ নানা প্রয়োজনে যাতায়াত করে থাকে।সামান্য বৃষ্টি হলেই পানি জমাট হওয়ার কারনে রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।রাস্তার এই বেহাল দশার কারনে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারীরা জানায়,রাস্তায় পানি জমে থাকার কারনে গাড়ি চলাচলের সময় ময়লা পানি ও কাঁদা শরীরে এসে পরে।তাতে জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।তাই বাধ্য হয়ে আমাদের বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান,রাস্তার বেহাল দশার কারনে অনেক ক্রেতাই এখানে না এসে অন্য দিকে চলে যাচ্ছে।ব্যবসার অবস্থা ও অনেক খারাপ যাচ্ছে।বিক্রী কমে যাওয়ায় আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের।
ঘোড়াশাল পৌর মেয়র মো: শরীফুল হক শরীফ জানান,আপাতত রাস্তার কাজ করা যাচ্ছে না।পরে এই রাস্তার কাজ করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment