Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Friday, May 24, 2019

রমজান মাসে খাদ্যে ভেজালকারী ব্যবসায়ীদেরকে বয়কট  ও প্রতিহত করতে হবে : আশিক খান

রমজান মাসে খাদ্যে ভেজালকারী ব্যবসায়ীদেরকে বয়কট ও প্রতিহত করতে হবে : আশিক খান


মোঃ সাব্বির হোসে, নরসিংদী খবর।। 
রমজান মাসে খাদ্যে ভেজালকারী ব্যবসায়ীদেরকে বয়কট ও প্রতিহত করতে হবে জানান গ্রীন বাংলা নিউজ ডট কমের সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আশিক খান। ২৪ মে শুক্রবার বিকেলে চট্রগ্রাম নগরীর চেরাগী মোড় সংলগ্ন সুপ্রভাত স্টুডিওর হল রুমে সিটিজি পোস্ট ডট কম ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত  ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ও সিটিজি পোস্ট ডটকমের উপদেষ্টা মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলা টিভি’র বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক মো: কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এম,এ সবুর,পরিস্থিতি ২৪ ডট কমের সম্পাদক এ,কে,এম আবু ইউছুপ,পল্লী কবি জসিমউদ্দিন স্কলারশীপ পরিচালনা কমিটির চেয়ারম্যান রতন দাশ গুপ্ত,জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ,সহকারী পরিদর্শক আবদুর রাজ্জাক,মাছুমা কামাল আখিঁ,কোতোয়ালী থানার সভাপতি মো: খোরশেদ আলম,রাইজিং ষ্টার এডমিন ইলিয়াস রিপন, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন পালিত, বিশিষ্ট নজরুল গবেষক ও সাতাঁরবিদ ওসমান জাহাঙ্গীর,খুটাখালী ব্লাড কল্যান সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মুরাদ,মোপলেস সভাপতি সজল দাশ।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। মাহে রমজানের মহাত্ম ও তাৎপর্য অনুসরণ করে খোদা প্রাপ্তির নৈকট্য লাভে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে একাকার হওয়ার নামই মাহে রমজান। ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে সৃষ্টির রহস্য উন্মোচনের জন্য ইবাদত মাহে রমজানে অপরিহার্য অংশ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,মাওলাানা মাহবুবুর রহমান,রাজিব চক্রবর্ত্তী,গোলাম রহমান,সৈয়দা শাহানা আরা বেগম,শেখ আবদুল্লাহ শেকাব,জুবাইর বিন জিহাদী,এনামুল হক নাবিদ,নওশেদা বিনতে দিবা,আনিছুর রহমান ফরহাদ,রোজিনা আক্তার,কলি আক্তার প্রমুখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন স্থরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান

Saturday, May 4, 2019

নরসিংদী কারাগার থেকে জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

নরসিংদী কারাগার থেকে জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার।।
প্রায় ১৫ মাস পর নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সম্পাদক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আজ ০৪ মে শনিবার দুপুরে তিনি জামিনে মুক্তি পান। এটি নিশ্চিত করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন।
উল্লেখ্য এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের নামে গত বছর ২০১৮ সালে ঢাকার শাহাভাগ থানায় একটি নাশকতার মামলার প্রেক্ষিতে আদালত চত্বর থেকে পুলিশ তাকে আটক করে। আটকের দিন বিএনপি চেয়ারপারসন মামলার রায় ঘোষনার দিন ছিলো।

Wednesday, March 13, 2019

জরুরী ভিত্তিতে আইটি মনস্ক লোক নিয়োগ

জরুরী ভিত্তিতে আইটি মনস্ক লোক নিয়োগ


মো. সাইদুল ইসলাম মাছুম,নরসিংদী খবর ডট কম,
১২ মার্চ মঙ্গলবার ২০১৯ ইং।
‘‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে,
ডিজিটাল শিক্ষা সবার আগে’’
এই শ্লোগানকে সামনে রেখে
শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন করার প্রক্রিয়াধীন প্রকল্পের জন্য নরসিংদী জেলার পলাশ ও মনোহরদী উপজেলায় এবং গাজীপুর জেলার কালিগঞ্জ ও কাপাশিয়া উপজেলায় ডিলারশীপ ভিত্তিতে কয়েকজন আইটি মনস্ক লোক নিয়োগ দেয়া হবে। শিক্ষা ব্যবস্থাপনা সফটারওয়্যার, ডাইনামিক ওয়েবসাইট, ডিজিটাল আটো হাজিরা মেশিন, ডিজিটাল বই,অনলাইন ভর্তি কার্যক্রম ইত্যাদি আইটি সামগ্রী নিয়ে কাজ করতে আগ্রহীদেরকে নিন্মের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ(নাগরিকত্বের সনদ,কম্পিউটার প্রশিক্ষণ সনদ,শিক্ষাগত সনদ) আগামী ১৫/০৩/২০১৯ তারিখ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হলো। আগ্রহীহরকে-

১। নরসিংদী জেলার পলাশ ও মনোহরদী এবং গজীপুর জেলার কালিগঞ্জ ও কাপাসিয়া উপজেলায় অবস্থান কারী হতে হবে।
২। কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
৩। নিজ লেপটপ থাকতে হবে।
৪। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
৫। বাইক থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
যোগাযোগ- লামইয়া ডিজিটাল স্টুডিও,উপজেলা সদর,পলাশ-নরসিংদী।
ফোনঃ ০১৫৩৩-৩২৯১৬৭
পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
মোঃ সাইদুল ইসলাম মাছুম, নরসিংদী খবর ডট কম,
১৩ মার্চ বুধবার ২০১৯ ইং।
‘‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীর পলাশে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯।

আজ ১৩ মার্চ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে শিক্ষা সপ্তাহের কর্মসূচি।এ উপলক্ষে সকাল ৯টা থেকে পলাশ উপজেলা চত্বরে উপস্থিত হতে থাকে বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা ।
পরে উপজেলা চত্বর থেকে শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষা শিক্ষা শিক্ষা চাই শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এইসব শ্লোগানে র‌্যালীটি গিয়ে শেষ হয় উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে ।
সেখানে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন সরাসরি লাইভে দেখেন মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ গ্রহন করছেন শ্রেষ্ট জেলা প্রশাসক সৈয়দা ফারহরনা কাউনাইন,নরসিংদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিন,সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরউদ্দীন গাজী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা মো: শাহজালাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশনারা বেগম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিটেটর শেখ হালিমা ফারহানা মিতু প্রমূখ।
এমসয় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ।

news/md.sabbir hossain/narsingdi khobor.

Saturday, March 9, 2019

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

মনোহরদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা।
শাখাওয়াত প্রধান, নরসিংদী খবর ডট কম, ৯ মার্চ শনিবার, ২০১৯ ইং।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ও শ্রেষ্ঠ সংগঠক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ মাহবুবুল হক বাবলুর ৩২তম শাহাদাত বার্ষিকীতে নরসিংদীর মনোহরদী বেলাববাসী এবং মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের পক্ষ থেকে গভীর শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মনোহরদীর হরিনারায়নপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার তার সমাধিস্থলে দিন ব্যাপী আলোচনা সভা, দোয়া, ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ শনিবার মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে মাহবুবুল হক বাবলু ম্মৃতি সংসদের সভাপতি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সভার প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তাপস পাঠান, নরসিংদী জেলা বিএনপির সহ- সভাপতি বি,জি রশীদ নওশের, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক ভিপি মোঃ ইলিয়াস আলী ভুইয়া, ঢাকা কলেজের ছাত্রদলর সাবেক জি,এস জাকির হোসেন, ছাত্রদলের মোঃ কামরুজামান প্রমুখ।