Showing posts with label শোক সংবাদ. Show all posts
Showing posts with label শোক সংবাদ. Show all posts

Monday, November 12, 2018

নরসিংদীর মাওলানা শাহ্ মু.জাকারিয়ার ইন্তেকাল

নরসিংদীর মাওলানা শাহ্ মু.জাকারিয়ার ইন্তেকাল

মো. সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলার মনোহরদীর দশদোনা ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহ্ মু.জাকারিয়া (৫৫)আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার সকাল ৯ টায় হার্ট এ্যাটাক করে নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন মাওলানা শাহ্ মু.জাকারিয়া।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে,৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ১ম জানার নামাজ নরসিংদীর ঐতিহাসিক গাবতলি ঈদগাহ ময়দানে বিকাল ৪টা ৩০ মিনিটে ও রাত ৮টায় মনোহরদীর নিজ বাড়ি শুকন্দি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Thursday, October 18, 2018

না ফেরার দেশে কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু

না ফেরার দেশে কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু ( ৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় আইয়ুব বাচ্চু স্টোক করে অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মৃত্যুবরন করেন।
তিনি চট্টগ্রাম শহরে ১৯৬২ সালের ১৬ আগষ্ট জন্মগ্রহন করেন।গানের জগতে আসার পর থেকে দীর্ঘ চার দশক ধরে গীতিকার, সুরকার ও ব্যান্ড শিল্পী হিসেবে দেশের সংগীত অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।সেই সাথে তাঁর কন্ঠে গাওয়া কষ্ট পেতে ভালবাসি,মন চাইলে মন পাবে, রুপালী গিটার এমন অসংখ্য গান দিয়ে জয় করেছেন কোটি দর্শক শ্রোতার মন।দেশের সকল মানুষের ভালবাসায় শিক্ত হয়েছেন।এতো কিছুর মাঝেও আজ সবাইকে কাঁদিয়ে চলেন গেলেন না ফেরার দেশে।

Sunday, August 5, 2018

পলাশের সাংবাদিক রনির মা আর নেই

পলাশের সাংবাদিক রনির মা আর নেই

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক নূরে আলম রনির মা পলাশের ফরিদা বেগম আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ২টায় ঢাকার হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর।তিনি ৩ পুত্র, ১ কন্যাসন্তানসহ বহু গুনগ্রাহী রেখে যান।
সাংবাদিক রনির মার মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ,পলাশ উপজেলা প্রেসক্লাব,বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন,পলাশ উপজেলা আলোকিত বন্ধু ফোরাম,বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ উপজেলা শাখা।
রবিবার সকাল ১০টায় পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Friday, July 6, 2018

নরসিংদীর আব্দুল গফুর ভূইয়া আর নেই

নরসিংদীর আব্দুল গফুর ভূইয়া আর নেই

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
নরসিংদীর শ্রেষ্ঠ ফুটবলার ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আব্দুল গফুর ভূইয়া (৭৫) আর নেই।(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন।
আজ শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আব্দুল গফুর ভূইয়া।
জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার ও নরসিংদী জেলার ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল খেলোয়ার ছিলেন তিনি।ফুটবল খেলার মাঠে এক সময় কৃত্বিতের সাথে খেলে গেছেন তিনি।নরসিংদীতে তাঁর হাত ধরেই দর্শকদের অনেক ভাল খেলা উপহার দিয়ে গেছেন অনেক ফুটবলার।জিআরসি'র মাঠে তার দলে খেলার সুযোগ পাওয়া ছিল কোনো খেলোয়ারের জন্য সৌভাগ্য ও সম্মানের।মানুষের কাছে তিনি স্কুটার গফুর হিসেবেই বেশি পরিচিত ছিলেন।বল নিয়ে স্কুটারের মতোই দৌড়াতেন।
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদী ও সারাদেশে যখন কোটি কোটি ফুটবল প্রেমীরা উম্মাদনায় মেতেছেন ঠিক সেই মুহুর্তে নিরবে না ফেরার দেশে চলে গেলেন শ্রেষ্ঠ ফুটবলার ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আব্দুল গফুর ভূইয়া।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে আব্দুল গফুর ভূইয়া(স্কুটার গফুর)।মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।তাঁর মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার মাগরিবের নামাজের পর চিনিশপুরের দগরিয়া ঈদগাঁ মাঠে জানাযার নামাজ শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tuesday, June 26, 2018

পলাশের মাওলানা জালাল উদ্দিন আর নেই

পলাশের মাওলানা জালাল উদ্দিন আর নেই

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশের বাংলাদেশ জুট মিল জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ আলহাজ্ব হযরত মাওলানা মো.জালাল উদ্দিন (৯০)আর নেই।(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা মো.জালাল উদ্দিন।
ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া গ্রাম তাঁর জম্ম।বাংলাদেশ জুটমিল জামে মসজিদেবহু বছর ধরে (সাবেক)ইমামের দায়িত্ব পালণ করেছিলেন তিনি।এলাকার মানুষের মাঝে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।জীবনের বেশিটা সময়ই পার করেছেন মসজিদের ইমামতি ও ইসলামিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে এমনটাই জানিয়েছেন তাঁর পরিবার ও স্থানীয়রা।
মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও চার ছেলে রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের মাাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার যোহরের নামাজের পর ৩টা 
৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি ঘোড়াশালের আঁটিয়া গ্রামের পোড়াবাড়ি মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

Saturday, May 19, 2018

পলাশে ক্যান্সার আক্রান্ত মাইনউদ্দিন আর নেই

পলাশে ক্যান্সার আক্রান্ত মাইনউদ্দিন আর নেই

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর শহরে অবস্থিত বাংলাদেশ জুটমিল শ্রমিক মাইনউদ্দীন (৫০)আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ১০টায় ঘোড়াশাল ভাগদী গ্রামে তার নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি তার স্ত্রী,পাঁচ সন্তান,তিন ভাইসহ বহু আত্মীয়স্বজন ও রেখে গেছেন।আজ বাদ আসর ঘোড়াশাল ভাগদীতে পারিবারিক কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে।
ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ড ভাগদী গ্রামের সলিমউদ্দীনের বড় ছেলে মাইনউদ্দীন।দেড় বছর আগে নাকের ভিতর ছোট টিউমার থেকে প্রায় ১কেজি ওজনের টিউমার বহন করেছিলেন তিনি।এই টিউমার থেকেই ক্যান্সার আক্রান্ত হন।মৃত্যুর আগে টিউমারের অসহ্য যন্ত্রনা নিয়ে সময় কাটিয়েছেন।দেড় বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁও চিকিৎসাধীন ছিলেন।পরে বাসায় চলে আসার ১মাস পর আজ সকালে মৃত্যুবরণ করেন।

Wednesday, April 4, 2018

গাজীপুর পূবাইলের অসীম সাহা আর নেই

গাজীপুর পূবাইলের অসীম সাহা আর নেই

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার পূবাইল বাজারের জনপ্রিয় ব্যক্তি লক্ষীভান্ডারের স্বত্তাধিকারী অসীম সাহা আর বেঁচে নেই।তিনি লক্ষী সাহার ছেলে গোবিন্দ সাহার ছোট ভাই ছিলেন।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ব্রেনটিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তার পরিবার জানায়,মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়ে,আত্নীয় পরিজন ও বহু সহপাঠী রেখে গেছেন।তার বয়স হয়েছিল ৪৫বছর।রাত ৯টায় পূবাইলের উজিরপুর শ্মশানঘাটে তার দাহ সম্পর্ণ হয়েছে।
পূবাইল বাজারের সকল ব্যবসায়ী অসীম সাহার মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তার প্রতি শ্রদ্ধা রেখে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

sabbirhossain481@yahoo.com 04/04/2018.