মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর শহরে অবস্থিত বাংলাদেশ জুটমিল শ্রমিক মাইনউদ্দীন (৫০)আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ১০টায় ঘোড়াশাল ভাগদী গ্রামে তার নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি তার স্ত্রী,পাঁচ সন্তান,তিন ভাইসহ বহু আত্মীয়স্বজন ও রেখে গেছেন।আজ বাদ আসর ঘোড়াশাল ভাগদীতে পারিবারিক কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে।
ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ড ভাগদী গ্রামের সলিমউদ্দীনের বড় ছেলে মাইনউদ্দীন।দেড় বছর আগে নাকের ভিতর ছোট টিউমার থেকে প্রায় ১কেজি ওজনের টিউমার বহন করেছিলেন তিনি।এই টিউমার থেকেই ক্যান্সার আক্রান্ত হন।মৃত্যুর আগে টিউমারের অসহ্য যন্ত্রনা নিয়ে সময় কাটিয়েছেন।দেড় বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁও চিকিৎসাধীন ছিলেন।পরে বাসায় চলে আসার ১মাস পর আজ সকালে মৃত্যুবরণ করেন।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
শোক সংবাদ
0 comments:
Post a Comment