নরসিংদী প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ পলাশ আসনে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন প্রেসিডিয়াম সদস্য মো.আজম খান।
১৪ নভেম্বর বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, পলাশ উপজেলা জাপার অাহবায়ক জাকির হোসেন মৃধা,ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম- আহবায়ক জিয়াউর রহমান জয়,পলাশ উপজেলা যুব সংহতির সভাপতি মঞ্জুর হোসেন খান প্রমুখ।
আজম খান জানান,আমাদের দল জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে নরসিংদী-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল।পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজটি ও আমাদের সরকার নির্মাণ করেছিল।আমি সকলের দোয়া চাই যেনো এমপি নির্বাচিত হয়ে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।
পলাশ উপজেলার ১টি পৌরসভা,৪টি ইউনিয়ন ও নরসিংদী সদরের ৩টি ইউনিয়ন নিয়ে নরসিংদী-২ সংসদীয় আসন।আর ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩ শ’ ১৪ জন।

খবর বিভাগঃ
পলাশ উপজেলা
রাজনীতি

0 comments:
Post a Comment