মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে হোসেন আলী (২০) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত হোসেন আলী উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের সলিমউদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে হোসেন আলীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযুক্ত অন্যরা হলেন সোহাগ মিয়া ও রায়হান সিকদার।
পুলিশ ও স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রী টিফিন শেষে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় উঠতে গেলে সোহাগ মিয়া তার বন্ধুদের নিয়ে যৌন পীড়ন চালায়।এমনকি স্কুলে আসা যাওয়ার পথেও প্রায় সময় উত্ত্যক্ত করাসহ নানা ধরণের কু-প্রস্তাব করতো।যার প্রমান স্কুলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে। এই বিষয়গুলো কাউকে না জানাতে বখাটেরা স্কুল ছাত্রীকে হুমকি দেয়।পরে পলাশ থানায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশের এস আই মীর সোহেল রানা হোসেন আলীকে আটক করে।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,এ ঘটনায় পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।অপর দুই আসামী সোহাগ ও রায়হানকে আটক করতে পুলিশ অভিযান চলছে।

খবর বিভাগঃ
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment