Wednesday, November 14, 2018

নরসিংদী-২ আ'লীগের মনোনয়ন পত্র কিনলেন ডা. দিলিপ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ আসন থেকে সাবেক এমপি ও পলাশ উপজেলা আ'লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ মনোনয়ন পত্র কিনলেন।
১১ নভেম্বর শনিবার সকালে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ঢাকার ধানমন্ডি থেকে এ মনোনয়ন পত্র  কিনেন।
পলাশ উপজেলার ১টি পৌরসভা,৪টি ইউনিয়ন ও নরসিংদী সদরের ৩টি ইউনিয়ন নিয়ে নরসিংদী-২ সংসদীয় আসন।আর ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩ শ' ১৪ জন।
মনোনয়ন পত্র কিনার পর পলাশ উপজেলা আ'লীগের নেতাকর্মীরা ডাঃ আনোয়ারুল খান দিলিপকে শুভেচ্ছা জানান।এসময় তিনি বলেন,সকলের কাছে দোয়া চাই।পলাশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট চাই।
উল্লেখ্য,২০০৮ সালের নির্বাচনে বিএনপি'র ঘাটি হিসেবে পরিচিতি এ আসন থেকে সাবেক মন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খানকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামীলীগের প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

শেয়ার করুন

0 comments: