Tuesday, November 13, 2018

নরসিংদী-২ ড.আব্দুল মঈন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নরসিংদী প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ এর হেভিওয়েট প্রার্থী বিএনপি'র সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পলাশ উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা নয়া পল্টনের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী,সাধারন সম্পাদক প্রফেসর সাইফুল হক,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জনি,যুগ্ন-সম্পাদক বাহাউদ্দীন মিল্টন,উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা প্রমুুখ।
এসময় ঘোড়াশাল পৌর বিএনপি'র সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন,লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়সহ আশে পাশের সড়ক উৎসব মূখর পরিবেশে কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়।এমন পরিস্থিতির মধ্যেই আমাদের প্রানপ্রিয় নেতা ড.আব্দুল মঈন খানের পক্ষে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করি।এখন থেকে মামলা-হামলা আর কোন বাঁধা বিপত্তি না আসলে সারাদেশের ন্যায় নরসিংদী-২ পলাশে আমাদের বিজয় সুনিশ্চিত।

শেয়ার করুন

0 comments: