মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-২ আসনে বাংলাদশ ন্যাশানালিস্ট ফ্রন্ট (বিএনএফ)এর মনোনয়ন ফরম নিলেন পলাশ নির্বাচনী এলাকার নতুন মুখ গণমাধ্যম কর্মী ইঞ্জিনিয়ার উর্মি খান।
তিনি বিএনএফ এর কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
১১ নভেম্বর দলীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম আবুল কালাম আজাদ এমপির প্রধান রাজনৈতিক কার্যালয় ঢাকার তোপখানা রোড থেকে এ মনোনয়ন ফরম তোলেন ইঞ্জিনিয়ার উর্মি খান।
নরসিংদী-২ নির্বাচনী আসনটি শিল্পাঞ্চল এলাকা নামে পরিচিত।এ আসনে রয়েছে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ।
ইঞ্জিনিয়ার উর্মি খান বলেন,বিএনএফ এর পক্ষ থেকে দেশের জনগণের সেবায় আমি কাজ করতে চাই।তাই দেশবাসীর কাছে দোয়া চাই।পলাশ নির্বাচনী আসনের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন সহ উন্নয়ন মূখী সমাজ ব্যবস্থা নির্মাণে কাজ করাই হবে আমার প্রথম কাজ।

খবর বিভাগঃ
পলাশ উপজেলা
রাজনীতি

0 comments:
Post a Comment