Tuesday, November 13, 2018

নরসিংদী-৫ জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিলেন মনির

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-৫ রায়পুরা আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন ফরম নিলেন কেন্দ্রীয় কমিটি 

জাতীয় সেচ্ছাসেবক পার্টির মনির হোসেন।তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নতুন মুখ।
১১ নভেম্বর রবিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয় ঢাকার বনানী থেকে তিনি এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।
রায়পুরা নির্বাচনী আসনটি নরসিংদীতে একটি বৃহৎ উপজেলা।এখানে রয়েছে ১টি পৌরসভা,৬টি দুর্গম চরাঞ্চলসহ ২৪টি ইউনিয়ন।

মনির হোসেন জানান,রায়পুরার জনগণ এবার নির্বাচনে পরিবর্তন চায়।আমার দল জাতীয় পার্টি নতুন প্রার্থী হিসেবে এ আসনে আমাকে মনোনয়ন দিলে অবেলিত রায়পুরার জনগণকে সন্ত্রাসমুক্ত ও আধুনিক উপজেলা গড়তে কাজ করে যাবো।পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালীন দেশের অন্যান্য স্থানের মতো রায়পুরায় ও ব্যাপক উনয়ন করেছেন।এসব উন্নয়নের চিত্র রায়পুরাবাসীর কাছে তুলে ধরে ধরব।

শেয়ার করুন

0 comments: