শিবপুর প্রতিনিধি: শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দক্ষিণ চৌঘরিয়া ১৪ জানুয়ারি রবিবার বিকেলে ধান সবুজের মাঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা একতা যুব উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশীদ খান। খেলায় অংশগ্রহণ করেন দক্ষিণ চৌঘরিয়া একতা সংঘ বনাম লাখপুর যুব উন্নয়ন সংঘ । লাখপুর যুব উন্নয়ন সংঘ ৩ গেমে বিজয়ী হয়েছে।
খবর বিভাগঃ
খেলার খবর
শিবপুর উপজেলা
0 comments:
Post a Comment