Thursday, January 18, 2018

ঘুষ লেনদেনের অভিযোগে মনোহরদী থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: মোবাইল ফোনে ঘুষ লেনদেন সংক্রান্ত আলাপচারিতা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হওয়ার ১ দিনের মাথায় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমামকে প্রত্যাহার করা হয়েছে । গত মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইনে পুলিশ সুপার আমেনা বেগম তাকে ক্লোজড করেন। তার পরিবর্তে নরসিংদী কোর্ট পরিদর্শক ফখরুল ইসলাম কে মনোহরদীর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে । নরসিংদী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নরসিংদী খবরকে জানান, গণমাধ্যমে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঘুষ সংক্রান্ত কথাবার্তা প্রকাশ হওয়ার পর পুলিশের মহা-পরিদর্শকের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ সংক্রান্ত লেনদেনের বিষয়ে বিভাগীয় তদন্ত করা হবে।

শেয়ার করুন

0 comments: