Thursday, January 18, 2018

ইংরেজি ২০১৮ সাল উপলক্ষে নরসিংদী কলেজ প্রাঙ্গণে থার্টি ফার্স্ট নাইটে মাতিয়ে দিয়েছে মুনতাসির রিফাতের ইচ্ছে ব্যান্ড

স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ উপলক্ষে গত রবিবার থার্টি ফার্স্ট নাইটে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর কনসার্ট উপহার দিয়েছে নরসিংদীর মুনতাসির রিফাতের ব্যান্ড ‘ইচ্ছে’। কনসার্ট চলাকালে মুনতাসির রিফাত ও তার ব্যান্ড সদস্যরা সুরের মুর্ছনায় মাতিয়ে তোলেন কলেজ মাঠ প্রাঙ্গণ। ইচ্ছে ব্যান্ডটি একটি নতুন ব্যান্ড। এই ব্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে ব্যান্ডের প্রধান মুনতাসির রিফাত ও তার ব্যান্ড সদস্যরা নিজেরাই গান লিখে এবং নিজেরাই সুর করে জনগণকে উপহার দেয়। ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন সামি, তুহিন ও সোহাগ ।
সূর্য্য ডোবার সাথে সাথে সন্ধ্যায় মনোমুগ্ধকর আলোক সজ্জায় মুনতাসির রিফাতের ইচ্ছে ব্যান্ড যখন কনসার্ট করে তখন মঞ্চস্থলে সৃষ্টি হয় এক সুরের আমেজ। ঝংকারে ঝংকারে হাজার হাজার দর্শককে মাতিয়ে তুলে মুনতাসির রিফাত ও তার দল। একাকি গায়কের নহেত গান, মিলিতে হইবে দুজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাহিবে মনে। ইচ্ছে ব্যান্ডে সদস্যরা যখন মঞ্চে গান গাইতে থাকে তখন দর্শকরাও তাদের সাথে নেচে গেয়ে শামিল হয় গায়ক ও বাদকদের সাথে। ব্যান্ডের নিজেদের তৈরী গানে মোহিত করে তোলে দর্শকদেরকে। গতানুগতিকতার বাইরে ইচ্ছে ব্যান্ড সম্পূর্ণ নতুন গান গেয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।

শেয়ার করুন

0 comments: