Thursday, January 18, 2018

নরসিংদী শিবপুরে প্রেমিক যুগলের হাতে মায়ের মৃত্যু, আটক ২

গত ০১/০৯/২০১৭ খ্রি. তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় জিনারদী রেল লাইনে মৃত মুক্তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। শিবপুর উপজেলার কারারচর গ্রামের প্রবাসির স্ত্রী মুক্তা (৩৮), মেয়ে আছমা ও তার প্রেমিক ইলিয়াছের হাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। পরবর্তিতে আছমার চালচলন সন্দেহজনক হলে মুক্তার চাচা আবু কালাম বাদি হয়ে শিবপুর মডেল থানায় ০৮/০১/২০১৮ ইং তারিখে হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-৮(১)২০১৭। মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন নরসিংদী খবর ডট কমকে জানান তদন্তে মুক্তার কোন পরকিয়া ছিল না এবং মুক্তার পরিবারের সাথে কারো কোন শত্রুতা ও নেই বলে জানান। তিনি আরো জানান, প্রকাশ্য কেউ না বললেও গোপন সূত্রে জানা যায় মুক্তার মেয়ে আছমার প্রতিবেশি চাচা ইলিয়াছের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। মুক্তা বিষয়টি জেনে ফেলে এরই প্রেক্ষিতে প্রেমিক যুগল ক্ষিপ্ত হয়ে মুক্তাকে মেরে রেল লাইনে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার ফন্দি আটে বলে ধারণা করা হয়। প্রেমিক যুগলের মোবাইল নং কললিস্ট ০১৭৭৭৯২১৫৪১, ০১৭৯১৪১১৯৪৩ থেকে যানা যায় ঘটনারদিন উভয়ের কথাবার্তা জিনারদীতে হয়েছিল। তবে প্রেমিক যুগল বিষয়টি অস্বিকার করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত প্রেমিক যুগল আছমা ও ইলিয়াছকে আটক করেছে।

শেয়ার করুন

0 comments: