Saturday, January 20, 2018

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

মোঃ সাব্বির হোসেন,পলাশ প্রতিনিধি: নরসিংদী খবরঃ ঐতিহাসিক স্বাধীকারও গনতান্ত্রিক আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ স্মরনে নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৯তম শহীদ আসাদ দিবস।
শনিবার সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনটি শুরু করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি।
এ উপলক্ষে দিনব্যাপী শিবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংঘঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আসাদ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়।
শহীদ আসাদ কলিজয়েট গার্লস হাইস্কুল ও সরকারি শহীদ আসাদ কলেজ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলস শাখা এই দিবসটি পালন করে।
শহীদ আসাদের সমাধীস্থলে পুস্পস্তবক অর্পন করেন,শিবপুরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা,আসাদের ভাই ইঞ্জিনিয়ার রশিদুজ্জামান,নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা বেগম, শহীদ আসাদ গালর্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

0 comments: