Monday, January 22, 2018

চারবারের নির্বাচিত সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক পুত্র সাব্বির আহমেদ এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদী খবর: নরসিংদী সদর আসনে চারবারের নির্বাচিত সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক এর তৃতীয় পুত্র সাব্বির আহমেদ এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের আরশীনগরে সাব্বির আহমেদ এর বন্ধুমহল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী। মরহুম সাব্বির আহমেদ এর বড় ভাই ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, স্থানীয় সমাজসেবী জাহাঙ্গীর প্রধান, উমর আলী প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নসির আহমেদ, , জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার সামস কেনেডি, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সজল সাব্বির বন্ধু মহলের পক্ষে যুবনেতা টিপু সুলতান, দিপু চন্দ্র রায় প্রমুখ।

শেয়ার করুন

0 comments: