Showing posts with label নরসিংদী সদর. Show all posts
Showing posts with label নরসিংদী সদর. Show all posts

Tuesday, August 13, 2019

নরসিংদীতে 'স্বপ্নের আলীপুর' এর ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত

নরসিংদীতে 'স্বপ্নের আলীপুর' এর ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত

হজরত আলী, নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড বৃষ্টি আর প্রবল হাওয়া ওপেক্ষা করে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আলীপুর গ্রামের সামাজিক সংগঠন স্বপ্নের আলীপুরের ঈদ পুনর্মিলণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
আজ (১৩ আগষ্ট) মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি জনাব সাদেকুর রহমান বাবলু মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ বাদল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি ও শৃঙ্খলায় বর্তমান বিশ্বের শীর্ষস্থাণীয় দেশ ফিনল্যান্ড এর অধিবাসী সাম্পা ও তার স্ত্রী ভেরা। আরো উপস্থিত ছিলেন আলীপুর গ্রাম ও বাহিরে অবস্থানরত সংগঠনের সকল সদস্যগণ।
উক্ত অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ মোল্লা (নবী) কে এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম অবদান রাখায় জনাব মরহুম আলী হোসেন মাষ্টারকে মরণোত্তর স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মতিতে তিনটি কমিটি গঠন করা হয় যারা গ্রামের যেকোনো সমস্যায় দ্রুত সমাধানে তৎপর থাকবেন।
উল্লেখ্য, একদল উদ্যোমী মানব সেবকদের সমন্বয়ে ২০১৮ সালে অনুষ্ঠানিকভাবে সূচনা হওয়া গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠন "স্বপ্নের আলীপুর" শুরু থেকেই কাজ করে যাচ্ছে গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে। এছাড়াও আর্তমানবতার পাশে দাঁড়ানো, গ্রামের পরিবেশ ও সকিয়তা রক্ষা করার মাধ্যমে সুশীল সমাজ গঠনে রাখছে বিশেষ অবদান। যার ধরুন সংগঠনটি ইতিমধ্যে হয়ে ওঠেছে গ্রামসহ গোটা ইউনিয়নের আস্থাভাজন ও আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু।
নিউজ পোস্ট, সাব্বির হোসেন, নরসিংদী খবর-১৩ আগস্ট ২০১৯ ইং।

Tuesday, August 6, 2019

নরসিংদীতে মশা নিধনে স্প্রে করেন এমপি তামান্না নুসরাত বুবলী

নরসিংদীতে মশা নিধনে স্প্রে করেন এমপি তামান্না নুসরাত বুবলী


সাব্বির হোসেন | নরসিংদী খবর :
“শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবেনা” এ প্রতিপাদ্য নিয়ে (৩ আগস্ট) শনিবার সকাল ১০টায় নরসিংদী শহর আওয়ামীলীগের আয়োজনে ইউএমসি জুটমিল এলাকা থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে মশা নিধনে অংশ নেন সংরক্ষিত নারী আসনের এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী।
এ উপলক্ষে নরসিংদী শহরের বিভিন্ন রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ড্রেনে মশা নিধন ওষুধ স্প্রে ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হাসান মিন্টু, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের শিমু সরকার, সোমা সরকারসহ স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।পরে নরসিংদী পৌর ভবনে দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়।

এমপি তামান্না নুসরাত বুবলী জানান, আমরা সচেতন আছি।আমরা নিজেরাই টিম করে এলাকা ও শহর পরিস্কার করবো।নোংরা আবর্জনা- ময়লার মধ্যে বসবাস করবো না। সবাই এক হয়ে এডিশ মশার বংশ ধ্বংস করবো।

Saturday, June 1, 2019

নরসিংদীতে দুস্থ পরিবারের মাঝে "স্বপ্নের আলীপুর" সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদীতে দুস্থ পরিবারের মাঝে "স্বপ্নের আলীপুর" সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

হযরত আলী, নরসিংদীর খবর।। 

অনাহারীর মুখে খাবার তুলে দেয়ার মাধ্যমে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আজ ৩১ শে মে শুক্রবার নরসিংদী সদর চরাঞ্চল আলীপুর গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করেছে গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের আলীপুর।
দেশি এবং প্রবাসী সদস্যদের সহযোগীতায় প্রায় আশি হাজার টাকার ঈদ সামগ্রী সাজানো হয়েছে বাহারি আইটেমে যাতে রয়েছে চাল ডাল থেকে শুরু করে এগারো ধরনের আইটেম। এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্নের আলীপুর সংগঠন এর সভাপতি জনাব সাদেকুর রহমান বাবলু মোল্লা, সহ-সভাপতি জনাব কাজী মনির, সাধারণ সম্পাদক জনাব রহমত আলী, অর্থ সম্পাদক জনাব আওলাদ হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এছাড়াও গ্রামের মুরব্বিদের মাঝে ছিলেন আলহাজ্ব ইসমাঈল হোসেন, জনাব শাহজাহান মনা,জনাব শাহজাহান কাজী,জনাব সিরাজ প্রধান এবং গুড লাইফ হিউম্যান সার্ভিস এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ তুষার রাব্বি।
উল্লেখ, শিক্ষা শান্তি ও সুশীল সমাজ গঠনের লক্ষ্যে কমাস আগে গঠিত অনলাইন ভিত্তিক সংগঠন স্বপ্নের আলীপুর শুরু থেকেই কাজ করে যাচ্ছে আর্তমানবতার লক্ষে, দিয়ে যাচ্ছে সামাজিক সেবা, ইতিমধ্যেই সমাজে এনেছে বিশাল পরিবর্তন গড়ে তোলেছেন সুশীল সমাজ।
নিউজ, পোস্টিং মো. সাব্বির হোসেন, ০১/০৬/২০১ ইং।  

Friday, May 24, 2019

নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ইতি'কে বাঁচাতে এগিয়ে আসুন

নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ইতি'কে বাঁচাতে এগিয়ে আসুন

নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ইতি'কে বাঁচাতে এগিয়ে আসুন 
মোঃ সাব্বির হোসেন, নরসিংদী খবর।।
নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ফাতেমা আক্তার ইতি। আর দশটা শিক্ষার্থীর মতোই ভালোই কাটছিল তার শিক্ষাজীবন। এগিয়ে চলা জীবনে স্বপ্ন বুনে ছিল শিক্ষা জীবন শেষে প্রতিষ্ঠিত হবে। কিন্তু হঠাৎ করেই যেন তার সেই স্বপ্ন কেড়ে নিতে এলো মারাত্মক রোগ ব্রেন টিউমার। দরিদ্র পরিবারের সদা হাস্যোজ্জল আর উচ্ছল মেয়েটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবার মানবিক অনুভূতি জেগে উঠলেই একমাত্র বাঁচানো সম্ভব তাকে। তাই এই মেধাবী ছাত্রীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানিয়েছেন দরিদ্র পিতা মোক্তার হোসেন।
ব্রেন টিউমার রোগে আক্রান্ত ফাতেমা আক্তার ইতি'র পরিবার জানায়, নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী হিসেবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ইতি। কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানায় ইতি ব্রেন টিউমারে আক্রান্ত। তাই তাকে দ্রুত সময়ের মধ্যে অপারেশন করাতে হবে। এমন অবস্থায় তার চিকিৎসা খরচ বহন করা আমাদের দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাকে বাঁচাতে সবার কাছে আমরা আর্থিক সাহায্য চাই।
ফাতেমা আক্তার ইতি'র বড় ভাই ফাইম এর বিকাশ নাম্বার ০১৮৩২৮৪৪৯৭৮ এ আর্থিক সাহায্য পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার পিতা মোক্তার হোসেন।

Wednesday, May 15, 2019

ছেলেকে বাঁচাতে হৃদয়বানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার দরিদ্র পিতা

ছেলেকে বাঁচাতে হৃদয়বানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার দরিদ্র পিতা

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ
গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর মুখোমুখি জামাল মিয়া। নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের রহিম মিয়ার ছেলে। আহতের নিকট আত্মীয় ডা. জিয়ারুল জানায়, জামাল তার নিজ বাড়ির আঙিনায় আম পাড়তে গাছে উঠলে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায় তার বাড়ির লোক দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পরে সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গুরুতর আহত জামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন জামালের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে বাচাতে প্রতিদিন তার চিকিৎসায় খরচ হচ্ছে প্রায় ৫ হাজার টাকা দরিদ্র পরিবার ছেলেটির চিকিৎসা খরচ চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। অর্থ সংকটে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে তাকে বাচাতে তার বাবা রহিম মিয়া সমাজের বিত্তবান দানশীল হৃদয়বান মানুষের কাছে ছেলেকে বাঁচাতে আর্থিক সাহায্যে চেয়েছেন। যোগাযোগ - 01633038726 বড় বোন লায়লা বেগম - এবং (বিকাশ- 01910087800 পার্সোনাল) মানুষ মানুষের জন্য।