Monday, January 22, 2018

নরসিংদীতে পরীক্ষামূলক বিদেশেী রকমেলন ফলের চাষে সফলতা

নরসিংদী খবরঃ নরসিংদীর পাইকার চরের মোস্তাফিজুর রহমান। সে তার এক বন্ধুর মাধ্যমে থাইল্যান্ড থেকে রকমেলন নামে একটি বিদেশেী ফলের বীজ দেশে এনে প্রথমে চাষাবাদ শুরু করেন। এতে পরীক্ষামূলক সফলতা পেয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে চাষাবাদ। এছাড়া নরসিংদীর কৃষি বিভাগও কয়েকটি বিদেশী জাতীয় ফলের মধ্যে মাল্টা, রামবুটান, স্টবেরী, ড্রাগন ও আঙ্গুর ফলের চাষে সফলতা পেয়েছেন। কৃষক পর্যায়ে এখন চাষাবাদ হচ্ছে এসকল ফল। এবার কৃষি বিভাগ নিবির পরীক্ষা চালিয়ে যাচ্ছেন রকমেলন ফলের উৎপাদন নিয়ে। এফলটি পরীক্ষামূলক চাষে সফলতার দাবী করছেন নরসিংদী কৃষি বিভাগ। নরসিংদী কৃষি বিভাগের দাবী এই অঞ্চলের মাটি ও আবহাওয়া রকমেলন ফল চাষের জন্য খুবই উর্বর এবং উপযোগী পরিবেশ। প্রথমবারের পরীক্ষাতেই রকমেলন ফলনে সফলতার মুখ দেখছেন। তাই বলা যায়,এই অঞ্চলের কৃষকদের উদ্বোদ্ধকরনের মাধ্যমে ফলটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করা যেতে পারে।

শেয়ার করুন

0 comments: