নরসিংদী খবরঃ নরসিংদী ১ ও ২ সহ সংসদের অর্ধশত আসনের সীমানা পরিবর্তন করে খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি) গত
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সীমানা বিন্যাস কমিটির দীর্ঘ
বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে চলতি সপ্তাহেই কমিশন সভায় প্রস্তাবিত খসড়া
অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে। সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয়
সন্ধ্যা সাড়ে ৬টায়। বৈঠকে ইসির নিয়োগ করা পরামর্শক সাবেক যুগ্ম সচিব লুৎফর
রহমান ও জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের প্রতিনিধিসহ কমিশনের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নরসিংদী ১ ও ২ সহ অর্ধশত আসনে পরিবর্তনের খসড়া প্রস্তুত করেছেন (ইসি)
প্রকাশিত হয়েছেঃ 1:11:00 PM
0 comments:
Post a Comment