Wednesday, August 29, 2018

দেশকে এগিয়ে নিতে সরকার দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে-পলাশে আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :নরসিংদীর পলাশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,দেশে জনশক্তির অভাবে আমাদের দেশের লোকজন বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবন যাপন করছে।দেশে ১৭ কোটি জনসংখ্যা থাকলেও সেই তুলনায় দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে।দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন।সেক্ষেত্রে সরকার দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করে যাচ্ছে। 
বুধবার সকালে দক্ষিন কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকার আর্থিক ও কারিগরিসহায়তায় পলাশের ঘোড়াশাল সারকারখানায় শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন এর আওতায় পরিচালিত ট্রেনিং ইন্সটিটিউট ফর কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ (টিআইসিআই)এর আধুনিকায়ন ও শক্তিশালী করণ প্রকল্প উদ্ভোধন কালে তিনি এ কথা বলেন।
পলাশের ঘোড়াশাল ইউরিয়ার সারকারখানা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ সম্মেলন কক্ষে বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল,শিল্প সচিব মোঃ আব্দুল হালিম,টিআইসিআই এর নির্বাহী পরিচালক অমল কান্তি বড়ুয়া,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

শেয়ার করুন

0 comments: