জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের সাথে নরসিংদী শহরের সংযোগ স্হাপনের লক্ষ্যে ৮০ কোটি ৮১ লাখ টাকা ব্যায়ে ৬৩০.০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু নির্মান করেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)।

আগামীকাল বৃহস্পতিবার ১ নভেম্বর নরসিংদী চরাঞ্চলবাসীর স্বপ্নের ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর থেকে সবার জন্য অানুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। নরসিংদী সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা সেতুটি চরাঞ্চলের নজরপুর ইউনিয়ন দড়িনবীপুর গ্রাম এবং নাগরিয়াকান্দী এলাকার সীমান্তের মাঝে মেঘনা শাখা নদীর ওপর নির্মিত হয়েছে। সেতুটি চালু হলে এই চরাঞ্চলের মানুষের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

news/narsingdi khobor/md.sabbir hossain/zahid sarkar.
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment