মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতি ২য় দিনের মতো চলছে।
১ম দিনের কর্মবিরতি পালন করতে গিয়ে পরিবহন শ্রমিকরা পাঁচদোনা ও মাধবদী এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের চালকের মুখে কালি মেখে দেয়।চালকে কান ধরিয়ে উঠবস করায়।
আজ ২য় দিনে এখন পর্যন্ত নরসিংদীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হলেও পরিবহন শ্রমিকরা ভারি যানবাহন ও সিএনজি চলাচলে বাঁধা দিচ্ছে।সকালের দিকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও পাঁচদোনা বাসস্ট্যান্ডে কোন সিএনজি প্রবেশ করতে দেয়নি শ্রমিকরা।ভাটপাড়া এলাকা থেকে ঘোড়াশাল বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করেছে বিপুল সংখ্যক সিএনজি।১ম দিনের কর্মবিরতিতে সিএনজি ভাড়া বেশি আদায় করার অভিযোগ উঠলেও আজ যাত্রীদের কাছ থেকে তেমন কোন অভিযোগ না পাওয়া যায়নি।নরসিংদী- পাঁচদোনা হয়ে ঢাকার পথে যাতায়াতের জন্য চরম দর্ভোগে পড়েছে যাত্রীরা।অফিসগামী যাত্রীদের সড়কের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে।কম দুরত্বের অফিসগুলোতে যানবাহন না পাওয়ায় পায়ে হেটে অনেকে রওনা হয়েছেন।
শিবপুর ইটাখোলা থেকে হিমেল খন্দকার বলেন, শ্রমিকরা ভারি যানবাহন ও সিএনজি আটকে দিচ্ছে।রোগীদের বহনকারী এম্বুলেন্স যেতে কোন বাঁধা দিচ্ছে না।এখানে অনেক শিশুদের শ্রমিকদের সাথে একত্রিত হয়ে সিএনজি ও অটোরিকশা চলাচলে বাঁধা দিতে দেখা গেছে।পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সড়কে টহল দিতে দেখা গেলেও শ্রমিকদের যানবাহন চলাচলে বাঁধা দেওয়ার বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি তারা।সড়ক দুর্ঘটনায় সাজা কমিয়ে আইন সংশোধনসহ সড়ক ৮ দফা দাবির মধ্যে রয়েছে-
সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করতে হবে।শ্রমিকদের অর্থদন্ড ৫ লক্ষ টাকা মানিনা মানবোনা।
সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।
ড্রাইবিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেনী করতে হবে।ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে।সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।
গাড়ি রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকের সত্যায়িত থাকার ব্যবস্থা করতে হবে।
সকল জেলায় শ্রমিকদের ব্যপকহারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইবিং লাইসেন্স ইস্যু করতে হবে।লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment