স্টাফ রিপোর্টার:নরসিংদী সদর উপজেলার দগরিয়ায় রাসেল মিয়া (২৯)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দগরিয়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে রাসেল মিয়াকে তারই আপন ফুফাতো ভাই একই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে জাবেদ মিয়া কুপিয়ে হত্যা করে।
ঘটনার বিবরনে জানা যায়,তাদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।আজ দুপুরে রাসেল মিয়ার চাচা কাজল মিয়া গাছ কাটতে গেলে জাবেদেরজমির উপর পরে একটি চারা গাছ ভেঙ্গে যায়।এ নিয়ে তার সাথে ঝগড়া বেঁধে যায় কাজল মিয়ার।ঘটনাস্থলের পাশেই তার মুদি দোকান কাজ করতেছিলো রাসেল। ঝগড়া শুনে থামাতে গেলে এক পর্যায়ে তার সাথে জাবেদের কাটাকাটি শুরু হলে ঘর থেকে দাঁরালো বটি দিয়ে জাবেদ রাসেলের বুকে কোপ দিলে মাটিতে লুঠিয়ে পড়ে সে।ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
নরসিংদী সদর থানা পুলিশ জানায়,নিহত রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।অভিযুক্ত জাবেদ পালিয়ে গেছে।তাকে আটকের চেষ্টা চলছে।

0 comments:
Post a Comment