Thursday, April 5, 2018

ঘোড়াশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ শিল্পাঞ্চলের ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও জিএম এর বাসভবন ঘেরাও করে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন জুটমিলে দুই ঘন্টা কাজ বন্ধ রেখে কয়েকশ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জিএম গোলাম রাব্বানীর বাসভবনে ইটপাটকেল ও ভাঙচুর করে।মিলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিলের শ্রমিক শফিকুল ইসলাম জানান,আমাদের সহ কর্মচারীদের দুই মাস ধরে বেতন দিচ্ছে না।যার কারনে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।আজ আমাদের চলতি সপ্তাহের বেতন দেওয়ার কথা থাকলে তা না পেয়ে আমরা জিএম স্যারের বাসভবন ঘেরাও করি।এবং সেখানে আমরা বিক্ষোভ করে প্রতিবাদ জানাই।পরে জিএম স্যারের আশ্বাসে আমরা কাজে যোগ দেই।আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করবেন।
মিল শ্রমিকের সন্তান হাসিবুল হাসান জানান, সপ্তাহ শেষে বাবা যখ বিল পায়না।বাজার করার টাকাও তখন থাকেনা।এদিক দিয়ে আবার ঔষুধপাতি,গরুর দুধ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল,ডিশ বিলসহ স্কুলের প্রাইভেটের বেতনাদি সবই দিতে হয় এই টাকা থেকে।অথচ পাওনা টাকা দিচ্ছেনা,তখন কেমন লাগে বলুন?
সিবিএ সাধারন সম্পাদক আক্তারুজামান জানান,দুই মাস ধরে মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া হয়নি।শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিচ্ছেনা।এতে শ্রমিকদের অনেক কষ্ট করে দিন অতিবাহিত করতে হচ্ছে।বিজেএমসির কাছে ৯৬ কোটি টাকা পায় আমাদের এই জুট মিল।অথচ তারা পাওনা টাকা পরিশোধ করতে পারছেনা।
মিলের জিএম গোলাম রাব্বানী জানান,মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আমার বাসভবন ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


শেয়ার করুন

0 comments: