স্টাফ রিপোর্টার:নরসিংদী জেলার পলাশের ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে রবিবার জাসদের এক কর্মী সভাকে কেন্দ্র করে আওয়ামী যুবলীগের উপর জেলা জাসদ সভাপতি জায়েদুল কবির কর্তৃক অস্ত্র উঠিয়ে গুলিবর্ষণ ও হামলার অভিযোগে করেছে দলটি।এ হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল কবির মৃধা,যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা,পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র মো:শরীফুল হক,সাধারন সম্পাদক এস.এম.শফি সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন,জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন সহ আওয়ামীলীগের সহযোগী সংঘটনের নেতা-কর্মীরা।
ওবায়দুল কবির মৃধা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,আওয়ামীলীগের কর্মীর গায়ে আর যদি কোন দিন আঘাত আসে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম বলেন,৭৫ পরবর্তী জাসদ পলাশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠেছে।তাই এখনি শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে।
যুবলীগের ১০ নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করেছে উপজেলা যুবলীগ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
রাজনীতি


0 comments:
Post a Comment