মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম দুই আসামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বনানী ডিওএইচএস এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার ও জাকারিয়া আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মোবারক হোসেন মোবা ও রেহানুল ইসলাম ভূইয়া লেলিনকে আটক করে।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম এই দুই আসামীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,মোবারক হোসেন মোবা নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত আসামী।
উল্লেখ্য,২০১১ সালের পহেলা নভেম্বর নরসিংদী জেলা আ'লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ত্রাসীরা প্রবেশ করে প্রকাশ্যে গুলি করে পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করে।আগামীকাল তাঁর ৭ম মৃত্যুবার্ষিকী,তার একদিন আগে হত্যার অন্যতম হোতা মোবারক হোসেন মোবা ও তার সহযোগী রেহানুল ইসলাম ভূইয়া লেলিনকে আটক করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment