Tuesday, August 28, 2018

পলাশে মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নরসিংদীর পলাশে মায়ের উপর অভিমান করে  রিতু পাল (১২) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে পলাশ উপজেলার পারুলিয়ার টেঙ্গরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে বাড়ির পাশের একটি পেয়ারা গাছ থেকে রিতু পালের লাশ উদ্ধার করে।
নিহত রিতু পাল টেঙ্গরপাড়া গ্রামের শুকুমল পালের মেয়ে। সে ওই গ্রামের সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার জানায়, সোমবার রাতে রিতু পাল তার মায়ের সাথে খাবার নিয়ে রাগারাগি করে পরে অভিমান করে না খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পেয়ারা গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মায়ের উপর অভিমান করে এই আত্মহত্যার ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

0 comments: