Monday, November 12, 2018

নরসিংদীর পলাশ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
কর্মসংস্থান ও প্রকল্প পুনর্বাসনের অংশ হিসেবে নরসিংদীর পলাশ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করা হয়েছে।
ভিক্ষাকবৃত্তিতে নিয়োজিত জনগোষ্টিকে পুনর্বাসনের লক্ষে সোমবার দুপুরে পলাশ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে ১০টি ভ্যান ও ৩৫ টি রিকশা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি,চরসিন্ধুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া,জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই প্রমূখ।

শেয়ার করুন

0 comments: