Monday, May 21, 2018

পলাশে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী ইমান আলী (২৮) নিহত হয়।এতে আহত হন র‍্যাবের দুই সদস্য।
আজ ভোররাতে ঘোড়াশাল সেতু টোল প্লাজার পাশে র‍্যাব -১১ অভিযান চালালে বন্ধুকযুদ্ধে ঈমান আলী গুলিবিদ্ধ হন।এসময় ঘটনাস্থল থেকে র‍্যাব একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেন। 
ঈমান আলী ঘোড়াশাল খালিশকারটেক এলাকার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে বুড়ি'র ছেলে।তার সৎ পিতার নাম মিলন মিয়া।মাদকের টাকা ভাগাভাগি নিয়ে 
প্রায় দেড় বছর আগে তিনি খুন হন।আসল বাবার নাম জানা যায়নি।সে তার স্ত্রী পারভিন বেগমকে নিয়ে শশুর বাড়ি নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় থাকতেন।
র‍্যাব- ১১ এর কোম্পানি কমান্ডার মো: জসিমউদ্দীন জানান,ঘোড়াশাল খালিশকারটেক এলাকায় ঈমান আলী ও তার সহযোগীরা বাড়ির পাশে ইয়াবা চালান আদান প্রদান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতারি গুলি ছুড়ে আতংক সৃষ্টি করার চেষ্টা করে। পরে র‍্যাব ও পাল্টা গুলি ছোড়ে।এসময় ঈমান আলী গুলিবিদ্ধ হয়।সাথে থাকা দুজন পালিয়ে যায়।তাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ঈমান আলী শুধু মাদক ব্যবসায়ী ছিলেন না,তিনি জেলার মাদক নিয়ন্ত্রক ছিলেন।তার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হত্যা,বিস্ফোরক, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে।এমনকি তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শেয়ার করুন

0 comments: