মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরে ফার্মেসী,দোকান ও রেস্টুরেন্টে মোবাইল কোটে অভিযান চালিয়ে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঘোড়াশাল বাজারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র নেতৃত্বে মোবাইল কোট অভিযান চালিয়ে ১টি ফার্মেসী,২টি জেনারেল শপ,১টি রেস্টুরেন্টে ভেজাল খাদ্য মজুদ ও ঔষুুধ রাখার দায়ে ৬৫ হাজার টাকা নগদ জরিমানা করেন।মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ঘোড়াশাল বাজারের অনামিকা ফার্মেসীকে ১৫ হাজার,বাতেন জেনারেল স্টোরকে ১০ হাজার,সংকর শপকে ৩০ হাজার,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে শাহী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোট।এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক হোটেল মালিক ও ওষুধের দোকানদার পালিয়ে যায়।ভেজাল খাদ্য মজুদ ও ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভাস্কর দেবনাথ বাপ্পি জানান,প্রশাসনের পক্ষ থেকে পলাশ উপজেলায় নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিতকরণে এই মোবাইল কোট অভিযান চালু থাকবে।বেআইনি ব্যবসায়ীদের জন্য কোন সহানুভূতি দেখানো হবেনা।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment