Saturday, May 26, 2018

নরসিংদীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদী সদরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার নরসিংদী মডেল থানার এসআই মো: মনিরুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় পূর্ব দত্ত পাড়া এলাকা থেকে তাদের আটক করেন।এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাজা উদ্ধার করা হয়।আটকৃত আসামিরা হলেন,রায়পুরা থানার বাঙ্গালীনগর গ্রামের সাহাবউদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।শিবপুর থানার কারাচর গ্রামের আকমানের স্ত্রী ফিরোজা বেগম (৬০)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সৈয়দুজ্জামান নরসিংদী খবরকে জানান,তারা পেশাদার মাদক ব্যবসায়ী।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments: