Sunday, May 27, 2018

পাঁচদোনা ঘোড়াশাল সড়ক সম্প্রসারণে যাত্রী দুর্ভোগ চরমে

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা থেকে টংগী সড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত সাড়ে ৮কিলোমিটার সড়কটি সম্পসারণের কাজ চলছে।কিন্তু প্রায় এক মাস ধরে কাজ বন্ধ থাকায় দীর্ঘ যানজট ও অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের।এছাড়া ও সড়কের একপাশ কেটে ফেলায় ১০মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে এক থেকে দুই ঘন্টা।এ সড়কে প্রতিদিনই ঘটছে যানবাহন নষ্ট হওয়ার মতো ঘটনা ও।
সরেজমিনে দেখা গেছে,সড়কের সম্প্রসারণে কাজের জন্য একপাশ গর্ত থাকায় বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।ঘোড়াশাল নাজমুল সিনএজির সামনের সড়কে বৃষ্টিতে পানি ও কাঁদা জমে আটকে যাচ্ছে সড়কে চলাচলকারী যানবাহন।

যাত্রীরা জানান,সড়ক উন্নয়নে রাস্তা সম্প্রসারণ কাজ চললেও তা প্রায় এক মাস ধরে বন্ধ হয়ে আছে।ফলে এ সড়কে চলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটে বসে থাকতে হচ্ছে।এমনিই পরিস্থিতি প্রায় দিনই গভীর রাত পর্যন্ত চলতে থাকে।যার ফলে এ সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।সড়ক ও জনপদ বিভাগকে দ্রুত কাজ চালু করে যানজট মুক্ত চলাচলের ব্যবস্থা করবেন এমনটাই আশা করি আমরা।
পথচারী মো.আলম জানান,দীর্ঘ যানজট,দুলাবালু ও কাঁদার কারনে একটু সমস্যা হলেও রাস্তার সম্প্রসারণ কাজ শেষে ঘোড়াশাল -পাঁচদোনা ও ঢাকা-নরসিংদী সিলেট সড়ক ব্যবস্থায় উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।
পিপিএল পরিবহনের চালক মোসলেমউদ্দীন জানান,এ সড়কে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।এতে সময় লাগছে বেশি।একপাশ দিয়ে গর্ত থাকায় অন্য পাশ দিয়ে গাড়ি চালাতে গিয়ে সিগনালে পড়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।যানজটের কারনে আগের তুলনায় যাত্রীর সংখ্যা ও অনেক কমে যাচ্ছে।
নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ থেকে জানা যায়,গত ডিসেম্বর মাস থেকে এ সড়কের কাজ শুরু হয়।আগামী সেপ্টেম্বরে দিকে এর কাজ শেষ হবে।বৃষ্টির কারনে রাস্তা সম্প্রসারণ কাজ সাময়িক বন্ধ থাকলেও এখন থেকে আবার কাজ শুরু হবে।

শেয়ার করুন

0 comments: