নরসিংদী খবর: বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী-৫ আসনের সাবেক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা এডঃ আফতাব উদ্দনি ভূইয়া ২৩তম প্রয়ান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে রায়পুরা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, সাবেক র্পালামেন্টারি সেক্রেটারী, সাবেক গর্ভনর ছিলেন তিনি রায়পুরা আওয়ামী লীগ এর ভীত তৈরীর কারিগর। তার সাথে ছিলেন সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তেিযাদ্ধা নুরু মেম্বার ও পরে র্দীঘ সময়ের সহর্কমী তখনকার সাধারণ সম্পাদক ও র্বতমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ,প্রয়াত জালাল আহমেদ ও জসিম উদ্দিন আহমেদ সহ আরো অনেক নেতা কর্মী।
তার হাত ধরে রায়পুরা আওয়ামী লীগ আজ প্রতিষ্ঠিত। এরাই রায়পুরা আওয়ামী লীগ এর দুঃসময়ের কান্ডারী। যাদের ত্যাগের সুবিধা ভোগ করছে র্বতমান আওয়ামী লীগ। যার উজ্জল উদাহরণ সুন্দর রায়পুরার অভিভাবক আফজাল হোসাইন। তার আতœার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন এলাকার বিভিন্ন পেশার মানুষ। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এড এবিএম রিয়াজুল কবীর কাওছার। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক হুমায়ূন কবির মনির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসিন খন্দকার,সহ-সভাপতি এনায়েত উল্লাহ, আ.লীগের সাবেক যুবও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক জজ মাহমুদ, এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা

0 comments:
Post a Comment