Friday, October 5, 2018

নরসিংদীতে বিদ্যুৎ স্পর্শে টেক্সটাইল মিলস শ্রমিক নিহত


নরসিংদী  খবর: বশির আহম্মেদ মোল্লা,
নরসিংদীতে বিদ্যুৎ স্পর্শে সবুজ সরকার (২৭) নামে আবেদ টেক্সটাইল মিলের এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের জামাল সরকারের জেষ্ঠ্য পুত্র এবং অবেদ টেক্সটাইল মিলের ওয়ার্কসপে লেদ মিস্ত্রি হিসেবে শ্রমিকের কাজ করতেন। তারা নরসিংদী শহরের উত্তর সাটির পাড়া এলাকার জজ মিয়ার ভাড়া বাড়ীতে থাকতেন। নিহত সবুজের পিতা জামাল সরকার জানায়, প্রতিদিনের মত শুক্রবার সকালে সবুজ তার কর্মস্থলে যায়। জুম্মার নামাজ পড়ে তিনি বাসায় ফিরলে খবর পায় সবুজ বিদ্যুতের স্পর্শে আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। পুত্রের এ সংবাদে তিনি ও পরিবারের লোকজন সদর হাসপাতালে ছুটে গেলে জানতে পারে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। তিনি সবুজের সহকর্মীদের মুখে জানতে পারেন, কাজ করার সময় সবুজ একটি লোহার রড তুলতে গেলে সেটাতে বৈদ্যুতিক তার পেচিয়ে থাকায় সে বিদ্যুৎ স্পর্শ হয়। এসময় তার সহকর্মীরা মেইন সুইজ বন্ধ কওে তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানায় মাত্র তিন মাস আগে ছেলে সবুজ সাথে শাহিনুর নামে এক কলেজ ছাত্রী বিয়ে দেন।
এদিকে সবুজের মৃত্যুও সংবাদে তার বাড়ীতে কান্না রোল পড়্ তোর মা পুত্র শোকে অচেতন হয়ে পড়ে। স্ত্রী শাহিনুরের আহাজারিতে চারদিকের বাতাস ভারি হয়ে উঠে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।


শেয়ার করুন

0 comments: