Tuesday, November 6, 2018

নরসিংদীর মরজাল-বেলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সাখাওয়াত প্রধান,নরসিংদী থেকে।।
নরসিংদীর মরজাল-বেলাব-পোড়াদিয়া সড়কের উন্নয়ন, সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবার সভাপতিত্বে শতকোটি টাকা ব্যায়ে এ নির্মাণ কাজের ফলক উন্মোচন মনোহরদী-বেলাবরের এমপি ও বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা সড়ক ও জণপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনিরসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
নরসিংদী সড়ক ও জনপদের এই সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।এখানে ১টি সেতু,২টি ব্রীজ ও ১৫ টি কালভার্ট রয়েছে।স্থানীয়রা জানায়,এই সড়কের বেহাল দশার কারনে যাতায়াতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের।এখানে সংস্কার ও মেরামত কাজ শেষ হলে মরজাল-বেলাব-পোড়াদিয়া সড়কে যাতায়াত ব্যবস্থা সহজ হবে।পণ্য পরিবহনে নরসিংদী থেকে দেশের অন্যান্য জেলার সাথে যাতায়াতে ভোগান্তি কমে আসবে।

News Published Md.Sabbir Hossain.Narsingdi Khobor.06.11.2018.10:55 am.

শেয়ার করুন

0 comments: