Monday, November 5, 2018

নরসিংদী চরাঞ্চলে অচিরেই বেরিবাঁধ নির্মানকাজ শুরু হবে

জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি:
মেঘনা শাখা নদী বেষ্টিত নরসিংদী শহর থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল।প্রায় প্রতিবছর মেঘনার ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে নরসিংদীর চরাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। বছরের পর বছর ধরে অব্যাহত নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে অনেকেই নি:স্ব হয়ে পড়ে। সব হারিয়ে ভাসমান নৌকায় ও খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করে হাজারো মানুষ।
চরের মানুষের কষ্ট লগবের জন্য নরসিংদী-১ আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক চর রক্ষা বাঁধ নির্মানের উদ্যোগ নেন। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
গত ৪ নভেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নজরপুর ইউনিয়ন ছগরিয়াপাড়া ঘাট হতে শেখ হাসিনা সেতু পর্যন্ত দীর্ঘ ৫.৫ কিলোমিটার বেড়িবাঁধের এ্যালাইনম্যান্টের কাজ শুরু হয়।
নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাদল সরকার বলেন অচিরেই আমাদের সম্মুখে স্বপ্নের বেড়িবাঁধ দৃশ্যমান হবে।তিনি আরো বলেন বেড়িবাঁধ হলে আমাদের চর নদী ভাঙন থেকে যেমন রক্ষা পাবে পাশাপাশি চর হবে অারো উন্নত।
news/narsingdikhobor/zahid/md.sabbir hossain.

শেয়ার করুন

0 comments: