জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান ২ দলের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক ভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে।
ইতিমধ্যেই ৩০০ আসনের প্রার্থীরাই তাদের নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যাস্ততর সময় পার করছে।আসছে আগামী ১১ নভেম্বর রবিবার সকাল ৯:০০ টায় ইসলামী অান্দোলন বাংলাদেশের নরসিংদী -২(পলাশ) আসনের প্রার্থী মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন এর নেতৃত্বে এক বিশাল মটরসাইকেল শোডাউনের অায়োজন করা হবে।
মাধবদীরর ভগিরথপুর চেয়ারম্যান বাড়ি থেকে এ শোডাউন শুরু হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলার আয়োজিত মটরসাইকেল শোডাউনে উপস্হিত থাকবেন জেলা সভাপতি মাওলানা আব্দুল বারি সহ ইসলামী আন্দোলনের অংগ সংগঠনেরর নেতৃবৃন্দ।
news/zahid/sabbir/narsingdi khobor.
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
রাজনীতি

0 comments:
Post a Comment