Tuesday, November 6, 2018

নরসিংদী-৫ রায়পুরা আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মনির

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মো.মনির হোসেন নরসিংদীর রায়পুরা নির্বাচনী আসনে জনগণের সাথে ব্যস্ত সময় পার করছেন।
রায়পুরা উপজেলার প্রতিটি ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে এরশাদ সরকারের দীর্ঘ ৯ বছরের শাসনামলের নানামূখি উন্নয়নের চিত্র তুলে ধরে লাঙ্গল মার্কায় ভোট চাচ্ছেন।তার নির্বাচনী পোস্টার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে টানিয়ে ভোটারদের নজরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মো.মনির হোসেন জানান,পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় থাকাকালীন দেশের অন্যান্য স্থানের মতো রায়পুরা ও ব্যাপক উন্নয়ন করেছেন।এসব উন্নয়নের চিত্র রায়পুরাবাসীর কাছে পৌছে দেওয়ার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছি।আশা করি জাতীয় পার্টি আমাকে মনোনয়ন দিবে।এই উপজেলায় নতুন নেতৃত্ব হিসেবে আমার নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ আমার দিকটা সুবিবেচনা করবেন।এ আসনটি পুনরুদ্ধারের মধ্যদিয়ে রায়পুরাবাসীর মাঝে চলে আসা দীর্ঘদিনের দাঙ্গা-হাঙ্গামার অবসান করাই হবে আমার আমার প্রথম কাজ।


শেয়ার করুন

0 comments: