Wednesday, November 7, 2018

নরসিংদীর চিনাদীবিল প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি চিনাদীবিল।নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে অবস্থিত শীতলক্ষ্যা নদীর শাখা এই চিনাদীবিল। 
সবুজের ছায়াঘেরা এই বিলের চার পাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য আর নীল আকাশের নৈস্বর্গিক সৌন্দর্য অনায়াসে যে কারো নজর কাড়ে।বিলের বুক চিরে নৌকা নিয়ে ভেসে বেড়ানোর আনন্টাই উপভোগ করার মতো।বিলের চারপাশের মনোরম দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে তোলে।শীতের এই মৌসুমে অতিথি পাখির আগমনে কলকাকলিতে মূখর হয়ে উঠে এই চিনাদীবিল।
যান্ত্রিক কোলাহল ছেড়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যে মিশে যেতে নরসিংদী জেলাসহ দেশের অন্যান্য স্থান থেকে বিনোদনপ্রেমী মানুষ ও পর্যটকরা এখানে ভিড় জমান।

দিনশেষে সূর্যের আলো যখন নীল আকাশের বুকে হেলে পড়ে আর সন্ধা ঘনিয়ে আসে ঠিক সেই মুহুর্তের দৃশ্য নজর কাড়ে সবার।বিনোদনপ্রেমীদের একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করার দৃশ্য চোখে পড়ার মতো।সুন্দর মহুর্ত গুলো ক্যামেরাবন্ধী করতে কেউ বন্ধুদের নিয়ে,কেউবা পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
এখানে ঘুরতে আসা শিবপুরের ইকবাল জানান,এই বিলের প্রাকৃতি সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে তোলে।চারপাশের পরিবেশটা সুন্দর ও ঝামেলামুক্ত।শিবপুরে বিনোদন কেন্দ্র থাকলেও এই স্থানটির মতো উম্মুক্ত বিশাল জায়গা নেই।
আরেক দর্শণার্থী সিনথিয়া জানান,পরিবার নিয়ে এখানে ঘুরতে আসলাম।বিলের একপাশে নীল আকাশের বুকে সূর্য যখন হেলে পড়ে এই দৃশ্য উপভোগ করতে ভিষণ ভাল লাগে।বিকেল থেকে সন্ধা পর্যন্ত পরিবারের সাথে ভাল সময় পার করেছি।
নরসিংদী জেলা প্রশাসন ও শিবপুর 
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০১৬ সালের ২৫ এপ্রিল প্রায় ৫ শত ৩০ বিঘার আয়তনের"স্বপ্নচিনাদী"চিনাদীবিল পর্যটন পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

শেয়ার করুন

0 comments: